1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ধামরাই‘র ধুলিভিটায় জুয়ার আসর থেকে ১৫ জন জুয়ারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪। - Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

ধামরাই‘র ধুলিভিটায় জুয়ার আসর থেকে ১৫ জন জুয়ারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

  • প্রকাশিত : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০, ২.৩৬ পিএম
  • ৮৩৫ জন পঠিত

অফিস রিপোর্টঃ এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। এছাড়াও জঙ্গীবাদ, মাদক, সন্ত্রাস, অস্ত্র, খুন, ধর্ষণ, নাশকতা, স্পর্শকাতর ঘটনার রহস্য উদঘাটনসহ অন্যান্য অপরাধের পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্যাসিনো এবং বিভিন্ন ধরনের জুয়া বিরোধী অভিযান পরিচালনার ক্ষেত্রে র‌্যাব সদা সচেষ্ট।

র‌্যাব জানায়, ০৫ ডিসেম্বর, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, অবৈধভাবে ধামরাই থানাধীন ঢুলিভিটা বাসষ্ট্যান্ড এলাকায় কিছু অসাধু লোকজন জুয়া খেলার আয়োজন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে। এরুপ সংবাদের ভিত্তিতে রাত ২৩.৩০ ঘটিকায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলার প্লেয়িং কার্ড (তাস)-০৩ সেট, মোবাইল-১৫ টি এবং জুয়ার নগদ-২৮,৬৮০/- টাকাসহ ১৫ জন জুয়াড়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃতরা হলোঃ-

১। মোঃ শামীম(৫৫, জেলা- ঢাকা
২। মোঃ সুমন আলী(৩২), জেলা- নীলফামারী
৩। মোঃ ফিরোজ কবীর(৩৫), জেলা- ঢাকা
৪। মোঃ মোস্তফা(২৫), জেলা- ফেনী
৫। মোঃ তোবারক হোসেন(৩২), জেলা- ফেনী
৬। মোঃ কালাম(৩৫), জেলা- ঢাকা
৭। মোঃ বাবুল(৪৮), জেলা- ঢাকা
৮। মোঃ হান্নান(৪০), জেলা- ঢাকা
৯। মোঃ হাছানুর(৩০), জেলা- যশোর
১০। মোঃ মতিউর রহমান(৪০), জেলা- ঢাকা
১১। মোঃ বাবুল হোসেন(৩৫), জেলা- ঢাকা
১২। মোঃ রনি(৩৫), জেলা- রংপুর
১৩। মোঃ সাইফুল(৫০), জেলা- ঢাকা
১৪। মোঃ আশিকুর রহমান(৪৫), জেলা- ঢাকা
১৫। মোঃ জামাল(৩৫), জেলা- ঢাকা ।

গ্রেফতারকৃত আসামীরা উক্ত অভিযোগের সত্যতা স্বীকার করার পাশাপাশি তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের জুয়ার আসর পরিচালনা করে জুয়া খেলে আসছিলো।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত জুয়া আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে র‌্যাব-৪ এরুপ জুয়া বিরোধী বিশেষ নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!