1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন ॥ ৩ লক্ষাধিক টাকার ক্ষতি - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন ॥ ৩ লক্ষাধিক টাকার ক্ষতি

  • প্রকাশিত : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০, ৬.০০ পিএম
  • ৮৪৪ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের রাজৈরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের ঘটনা ঘটেছে। আজ শনিবার উপজেলার হরিদাসদী গ্রামে আবুল কালাম মাতুব্বরের পুকুরে এ ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। রাজৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, হরিদাসদী গ্রামের হালিম মুন্সীর ৬০ শতাংশের একটি পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করে আসছিল একই এলাকার আবুল কালাম মাতুব্বর। পুকুরটি বিল এলাকায় অবস্থিত হওয়ায় দেশী প্রজাতির মাছের সংখ্যা বেশী ছিল। শুক্রবার রাতে কিংবা শনিবার সকালে দূর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে। এতে শনিবার দুপুর থেকে মরা মাছ পানিতে ভাসতে দেখা যায়। মরা মাছের মধ্যে চিতল , বোয়াল, শোল, বাইন, কৈ ও শিং মাছের সংখ্যাই বেশী ছিল। এছাড়াও কার্প জাতীয় মাছও সব মারা গেছে।
ভুক্তভোগী আবুল কালাম মাতুব্বর জানান, আমি দীর্ঘদিন যাবৎ এখানে মাছ চাষ করছি। হঠাৎ শুক্রবার রাতে কিংবা শনিবার সকালে আমার পুকুরে বিষ প্রয়োগ করে এই ক্ষতি করেছে। শত্রুতা বশত আমাকে ক্ষতিগ্রস্থ করার জন্য একটি মহল এসব করেছে। আমি আইনের আশ্রয় নেব।
হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল মাতুব্বর জানান, একটি চক্র আছে আমাদের এলাকায় এসব ঘটনা ঘটায়। এদের শনাক্ত করে বিচারের আওতায় আনা দরকার।
রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!