1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
৫০ভুমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ বিষয়ে মুকসুদপুর উপজেলা প্রশাসনের প্রেসব্রিফিং - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

৫০ভুমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ বিষয়ে মুকসুদপুর উপজেলা প্রশাসনের প্রেসব্রিফিং

  • প্রকাশিত : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০, ৭.০৯ পিএম
  • ৮০৪ জন পঠিত

মুকসুদপুর প্রতিনিধি:
“মুজিব বর্ষে দেশে কেউ গৃহহীন থাকবে না” মাননীয় প্রধান মন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ- ২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণের বিষয়ে প্রেস ব্রিফিং করেছে মুকসুদপুর উপজেলা প্রশাসন।
শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে গোপালগঞ্জের মুকসুদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে এই প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিং এ মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ প্রকল্প সর্ম্পর্কে বিস্তারিত তুলে ধরে জানান, মুকসুদপুরে ৫০ গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দিচ্ছে সরকার।
এসময় মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া, বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর সংবাদ পত্রিকার সম্পাদক হায়দার হোসেন, সিনিয়র সহ-সভাপতি ছিরু মিয়া, মধুমতি কণ্ঠ পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম শহিদ, খোন্দকার রুহুল আমিন মুকুল (দৈঃ যুগান্তর), খোন্দকার বেলায়েত হোসেন( দৈঃ ইত্তেফাক) ,ফকির মিরাজ আলী শেখ, নাহিদ পারভেচ জনি, শহিদুল ইসলাম, মাসুদুর রহমানসহ মুকসুদপুরের কর্মরত সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন । এসময় উপস্থিত ছিলেনসহকারী কমিশনার ভুমি আসমত হোসেন।
এসময় মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলার ১৬ ইউনিয়নের ৫০ টি গৃহহীন পরিবার ঘর পাবে। কিছু ইউনিয়নে কাজ শুরু হয়েছে। অচিরেই সকল সুবিধাভোগীদের মাঝে ঘর হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!