1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
র‌্যাব-৪ এর অভিযান। আশুলিয়া থেকে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ০৩ প্রতারক গ্রেফতারঃ চাকরিপ্রার্থী ১৫ ভুক্তভোগী উদ্ধার - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

র‌্যাব-৪ এর অভিযান। আশুলিয়া থেকে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ০৩ প্রতারক গ্রেফতারঃ চাকরিপ্রার্থী ১৫ ভুক্তভোগী উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০, ৩.০৮ পিএম
  • ৭৬৬ জন পঠিত

অফিস রিপোর্টঃ এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। সাম্প্রতিককালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি এসব প্রতারক চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা তৎপর।র‌্যাব সুত্র জানায়, ২১ডিসেম্বর বিকাল সারে তিন টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, ‘এ.এস.এস প্রাইভেট লিমিটেড’ নামক একটি কোম্পানি সাধারণ জনগণের কাছ থেকে চাকরি প্রদানের মিথ্যা আশ্বাস দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি বিশেষ আভিযানিক দল ওই দিন বিকেলে ভুক্তভোগী ১৫ জন’কে উদ্বারপূর্বক বিভিন্ন প্রতিষ্ঠানে ভুয়া চাকুরীদাতা প্রতারক চক্রের ৩ সক্রিয় সদস্য-
১. রবিন হাওলাদার (১৯), জেলা- বরিশাল, ২. মোঃ লাবিব (১৯), জেলা- টাঙ্গাইল, ৩. মোঃ রাসেল মাহমুদ (২৪), জেলা-জামালপুর’দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এছাড়াও উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে ২০ কপি ভর্তি ফরম, ২০০ কপি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি, ০১ টি ব্যাংকের টাকা জমাদানের রশিদ বই, ০১ টি ব্যানার, ০১ টি রেজিস্টার এবং ০৪ টি মোবাইল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীগণ ভুক্তভোগীদেরকে চাকরি দেওয়ার নাম করে টাকা নেয়ার পর বিভিন্ন অফিসের ঠিকানা দিয়ে পাঠিয়ে দিতো এবং সে সকল অফিসে গিয়ে ভুক্তভোগীরা কোনো কাজের সন্ধান না পেয়ে প্রতারকদের কাছে এসে টাকা ফেরত চাইলে তাদেরকে ভয়-ভীতি দেখিয়ে অশ্রাব্য ভাষায় গালাগালি করে তাড়িয়ে দিতো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!