1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
- Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

  • প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২০, ৭.৩৮ পিএম
  • ১০১৩ জন পঠিত

রাজৈরে  মানব পাচার চক্রের ২ নারী সদস্য গ্রেফতার।।
রাজৈর প্রতিনিধি।।
মাদারীপুরের রাজৈর উপজেলার পাঠানকান্দি ও বেপারীপাড়া গ্রামের দুই নারী মানব পাচারকারী চক্রের সদস্যকে বুধবার দিবাগত রাতে গ্রেফতার করেছে র‌্যাব ৮ এর সদস্যরা। বুধবার সকালে গ্রেফতারকৃতদের মাদারীপুরের রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে। রাজৈর থানা পুলিশ আসামিদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেন।
র‌্যাব – ৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বুধাবার বিকালে এক প্রেস রিলিজের মাধ্যমে জানান, ২৬ জন বাংলাদেশিসহ ৩০ জনকে নির্মমভাবে গুলি করে হত্যা এবং ১১ জন বাংলাদেশিকে গুরুতর আহত করে লিবিয়ায় অবস্থান করা মানব পাচারকারী চক্র। মাদারীপুরের রাজৈর থানায় দায়ের হওয়ার মামলার আসামিদের ধরতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন দিগনগর এলাকা এবং বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। অভিযানকালে মুকসুদপুর থানাধীন দিগনগর গ্রাম হতে মাদারীপুরের রাজৈর উপজেলার পাঠানকান্দি গ্রামের আমির হোসেনের স্ত্রী রাশিদা বেগমকে (৪২) গ্রেফতার করে। এর কিছু সময় পরে র‌্যাব সদস্যরা বরিশাল জেলার গৌরনদী বাসস্ট্যান্ড এলাকা হতে মাদারীপুরের রাজৈর উপজেলার বেপারীপাড়া গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী বুলু বেগম (৩৮) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উক্ত চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেন। আসামি রাশিদা বেগমের স্বামী আমির হোসেন দীর্ঘদিন যাবৎ লিবিয়ায় অবস্থান করে এবং অবৈধভাবে লিবিয়ায় বাংলাদেশ হতে বিভিন্ন উপায়ে মানব পাচার করে। রাশিদা বেগম ভিকটিমদের নিকটাত্মীয়দের কাছ থেকে টাকা উত্তোলন করে। গ্রেফতারকৃত আসামিরা মাদারীপুর জেলার রাজৈর থানায় গত ১ জুন ২০২০ দায়ের হওয়া মানব পাচার প্রতিরোধ ও দমন আইন মামলার এজাহার নামীয় আসামি। গ্রেফতারকৃতদেরকে রাজৈর থানায় হস্তান্তর করা হয়।
উলে­খ্য লিবিয়ায় হত্যার ঘটনায় মাদারীপুরের ১১ জন যুবক প্রাণ হারায় এবং ৪ জন গুরুতর আহত হয়। মাদারীপুরের নিহতদের পরিবারের সদস্যা রাজৈর ও মাদারীপুর সদর মডেল থানায় পৃথক ৮টি মামলা দায়ের করেন। থানায় দায়ের হওয়া এজাহার নামীয় আসামিদের র‌্যাব অভিযান চালিয়ে গ্রেফতার করে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!