1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ও দেশীয় অস্ত্রসহ  ডাকাত সোহাগ মৃধা  গ্রেফতার ॥ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ও দেশীয় অস্ত্রসহ  ডাকাত সোহাগ মৃধা  গ্রেফতার ॥

  • প্রকাশিত : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০, ৬.২৮ পিএম
  • ৯৬৮ জন পঠিত

রাজৈর প্রতিনিধি।।মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি কাজে ব্যবহারের জন্য আনিত একটি পিকআপ ও আধুনিক কার্টার  ও দেশীয় অস্ত্রসহ সোহাগ মৃধা (৩২) নামে ১ ডাকাতকে গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।  সোহাগ মৃধা  ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার সাংগোর গ্রামের রুহুল আমিন মৃধা ওরফে রাঙ্গু ডাকাতের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, বরিশাল এলাকার একটি সংঘবদ্ধ ডাকাত দল গভীর রাতে মাদারীপুর ও ফরিদপুর এলাকায় এসে সুযোগ বুঝে ডাকাতি ও বন্ধ ঘরের তালা কেটে মালামাল নিয়ে নিজ এলাকায় ফিরে যায়। এ কাজে তারা একটি পিকআপ, একটি প্রাইভেটকার এবং কয়েকটি মোটরসাইকেল ব্যবহার করে থাকে। সংঘবদ্ধ ডাকাতদল পিকআপটি   টেকেরহাট হাজী আছমত ফিলিং ষ্টেশনে কাউকে না জানিয়ে রেখে যায়। মঙ্গলবার সন্ধায় রাতে তারা পিকআপটি নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল – এমন খবর পেয়ে রাজৈর থানার টহল পুলিশ অভিযান চালিয়ে সোহাগ মৃধাকে গ্রেফতার করে।পিকআপ মিনি ট্রাক তল্লাশী করে একটি অত্যাধুনিক কার্টারসহ দেশী অস্ত্রশস্ত্র উদ্ধার করে।  এসময় অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। গ্রেফতার হওয়া সোহাগের নামে দেশের বিভিন্ন চুরি, ডাকাতি ও মাদক মামলাসহ অন্ততঃ ৫টি  মামলা রয়েছে।

রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদী জানান, এরা ডাকাতিসহ বিভিন্ন চক্রের সাথে জড়িত। জিজ্ঞাসাবাদে জানা যায়, সোহাগের বাবাও একজন পেশাদার ডাকাত ছিল। সোহাগের নামে বিভিন্ন থানায়  ৫টি মামলা রয়েছে। এব্যাপারে থানায় ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!