1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
র‌্যাব-৪ এর অভিযানে সাভার এলাকায় ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ০৭ প্রতারক গ্রেফতারঃ চাকরিপ্রার্থী ১২ ভুক্তভোগী উদ্ধার। - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

র‌্যাব-৪ এর অভিযানে সাভার এলাকায় ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ০৭ প্রতারক গ্রেফতারঃ চাকরিপ্রার্থী ১২ ভুক্তভোগী উদ্ধার।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০, ৭.০০ পিএম
  • ৭২৩ জন পঠিত

 

অফিস রিপোর্টঃ এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। সাম্প্রতিককালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি এসব প্রতারক চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা তৎপর।

র‌্যাব সুত্র জানায়, ২৩ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, ‘তরিকুল ফোরস্টার সিকিউরিটি সার্ভিস লিমিটেড’ নামক একটি কোম্পানি সাধারণ জনগণের কাছ থেকে চাকরি প্রদানের মিথ্যা আশ্বাস দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি বিশেষ আভিযানিক দল ঐদিনই সাভার মডেল থানাধীন তেঁতুলঝোড়া কলেজ মোড়স্থ ‘তরিকুল ফোরস্টার সিকিউরিটি সার্ভিস লিমিটেড’ এর অফিসে অভিযান পরিচালনা করে ভুক্তভোগী ১২ জন’কে উদ্বারপূর্বক বিভিন্ন প্রতিষ্ঠানে ভুয়া চাকুরীদাতা প্রতারক চক্রের ০৭ সক্রিয় সদস্য-

১. মোঃ সেলিম হোসেন (২৯), জেলা-নওগা
২. মোঃ সোহেল রানা (২৪), জেলা-মানিকগঞ্জ
৩. মোঃ আজিজুল ইসলাম (২২), জেলা-নারায়নগঞ্জ
৪. মোঃ সোহান (১৮), জেলা-বগুড়া
৫. মোঃ জাহাংগীর হোসেন (২১), জেলা-মাদারীপুর
৬. ফারহানা আক্তার সীমু (১৮), জেলা-ঢাকা
৭. তাসলিমা আক্তার (২০), জেলা-মানিকগঞ্জ’দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এছাড়াও উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে ২০০ কপি নিয়োগ বিজ্ঞপ্তি, ০৫ টি অব্যাহতির ফরম, ৩০ টি নিয়োগ বিজ্ঞপ্তির ব্যানার, ০৩ টি যোগদানপত্র ও ১টি রেজিস্টার জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীগণ ভুক্তভোগীদেরকে চাকরি দেওয়ার নাম করে টাকা নেয়ার পর বিভিন্ন অফিসের ঠিকানা দিয়ে পাঠিয়ে দিতো এবং সে সকল অফিসে গিয়ে ভুক্তভোগীরা কোনো কাজের সন্ধান না পেয়ে প্রতারকদের কাছে এসে টাকা ফেরত চাইলে তাদেরকে ভয়-ভীতি দেখিয়ে অশ্রাব্য ভাষায় গালাগালি করে তাড়িয়ে দিতো।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতেও এইরুপ অসাধু চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!