1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর কল্যাণপুরে ১৯৮৫ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজধানীর কল্যাণপুরে ১৯৮৫ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০, ৭.৩৩ পিএম
  • ৭৫৮ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব-৪ এলিট ফোর্স হিসেবে “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট, মাদকদ্রব্য মজুদকারী ও বাজারজাতকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ২৪ ডিসেম্বর,২০২০ ইং তারিখ ২২.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি বিশেষ আভিযানিক দল রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মিনিট্রাকে অভিনব কৌশলে বহনকৃত ২২টি ধানভর্তি বস্তা হতে ১৯৮৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী ১। আফাজ উদ্দিন (৩৩) জেলা-টাঙ্গাইল এবং ২। মোঃ রুবেল মিয়া (২৭) জেলা-জামালপুর’দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে অবৈধভাবে বাংলাদেশে আসা ফেনসিডিল ক্রয় করে অভিনব ও নিত্য নতুন কৌশল যেমন-মিনিট্রাকে ধানভর্তি বস্তায় ফেনসিডিল বহনের মাধ্যমে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিলো।

 

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!