1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজার জেলার রামু থানাধীন চেইন্দা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৯,৯৮০ পিস ইয়াবাসহ ০১ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

কক্সবাজার জেলার রামু থানাধীন চেইন্দা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৯,৯৮০ পিস ইয়াবাসহ ০১ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০, ৮.০৫ এএম
  • ৮১১ জন পঠিত

অফিস রিপোর্ট || কক্সবাজার জেলার রামু থানাধীন চেইন্দা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৯,৯৮০ পিস ইয়াবাসহ ০১ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। র‌্যাব-১৫, কক্সবাজার সুত্র জানায় , গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ী ইউপিস্থ চেইন্দা বাজার মের্সাস কামরুল ট্রেডার্সের সামনে কক্সবাজার-টেকনাফ পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ২৮ডিসেম্বর আনুমানিক ১৮.৪৫ ঘটিকায় উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী নূর ইসলাম (২৫) (রোহিঙ্গা), পিতা- মৃত শরী হোসেন, মাতা- মোস্তফা খাতুন, সাং- থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প ব্লক বি/১৫, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’কে ধৃত করে। গ্রেফতারকৃত ব্যক্তিকে পালানোর কারণ জিজ্ঞাসা করলে জানায়, তার নিকট মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৯,৯৮০ (নয় হাজার নয়শত আশি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!