1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
র‌্যাব সেবা সপ্তাহ উদ্যাপন উপলক্ষে এতিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ - Madaripur Protidin
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

র‌্যাব সেবা সপ্তাহ উদ্যাপন উপলক্ষে এতিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ

  • প্রকাশিত : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১, ২.০৬ পিএম
  • ৭৯২ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাব সেবা সপ্তাহ উদ্যাপন উপলক্ষে র‌্যাব- ৮ কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় এতিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে “র‌্যাব সেবা সপ্তাহ”(০১ জানুয়ারি হতে ১১ জানুয়ারি) এর নির্ধারিত কর্মসূচির মধ্যে ২ জানুয়ারি শনিবার র‌্যাব-৮, বরিশাল কর্তৃক এতিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। অত্র ব্যাটালিয়ন কর্তৃক নির্ধারিত (১) বরিশাল জেলার সদর থানাধীন দক্ষিণ সাগরদী রুপাতলী নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, সৈয়দ ফজলুল করিম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও রুপাতলী দারুদসুন্না কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মোট-২০০ জন (২) পটুয়াখালী জামিয়া আশরাফিয়া মাদানিয়া মাদ্রাসায়-১০০ জন (৩) ফরিদপুর তাইবাতুল কোরআন মাদ্রাসায়-১০০ জন ও (৪) মাদারীপুর জামিয়া কারীমিয়া আরাবিয়া এতিমখানা মাদ্রাসায়-১০০ জনসহ সর্বমোট ৫০০ জন এতিম শিশুদের মধ্যে উন্নতমানের খাদ্য বিতরণ করা হয়। এ সময় ব্যাটালিয়নের অফিসার, ডিএডি ও অন্যান্য পদবীর র‌্যাব সদস্যদের অংশগ্রহণে করোনা কালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এতিম শিশুদের মাঝে এ খাদ্য বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। খাবার পেয়ে সকল এতিম শিশু খুবই আনন্দিত হয়। খাবার গ্রহণের পূর্বে অফিসার, ডিএডি ও অন্যান্য র‌্যাব সদস্য এবং এতিমখানা মাদ্রাসার মুহতামীম, ইমাম ও এতিম শিশুদের অংশগ্রহণে দুই হাত তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ও তাঁর শহিদ পরিবার বর্গের রুহের মাগফেরাত কামনা করা হয়। অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উক্ত খাদ্য বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!