1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সাভার থেকে ভুয়া চাকরীদাতা প্রতিষ্ঠানের ০৪ প্রতারক গ্রেফতারঃ চাকরীপ্রার্থী ২০ জন ভুক্তভোগী উদ্ধার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

সাভার থেকে ভুয়া চাকরীদাতা প্রতিষ্ঠানের ০৪ প্রতারক গ্রেফতারঃ চাকরীপ্রার্থী ২০ জন ভুক্তভোগী উদ্ধার

  • প্রকাশিত : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১, ২.৫৮ পিএম
  • ৭৭৯ জন পঠিত

অফিস রিপোর্ট ঃসাভার থেকে ভুয়া চাকরীদাতা প্রতিষ্ঠানের ০৪ প্রতারক গ্রেফতারঃ চাকরীপ্রার্থী ২০ জন ভুক্তভোগী উদ্ধার করেছে র‌্যাব ৪ । র‌্যাব সুত্র জানায়, এরই ধারাবাহিকতায় ৩জানুয়ারী ১৫.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, ‘প্রজন্ম ফোর্স (প্রাঃ) লিমিটেড’ নামক একটি কোম্পানী সাধারণ জনগণের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল সাভার মডেল থানাধীন আনন্দপুর এলাকায় ‘প্রজন্ম ফোর্স (প্রাঃ) লিমিটেড’ এর অফিসে অভিযান পরিচালনা করে নিম্নোক্ত ০৪ জন প্রতারকদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ

১। শাহারা বানু (৩৫), জেলা-কুড়িগ্রাম।
২। মোঃ মশিউর রহমান (২১), জেলা-সিরাজগঞ্জ।
৩। মোঃ রবিউল ইসলানিচ্ছিল।ম রবি (২১), জেলা-কুড়িগ্রাম।

৪। মিস সাবিনা ইয়াসমিন (১৮), জেলা-পাবনা।

এছাড়াও প্রতারকদের নিকট হতে ২০ জন চাকরীপ্রার্থী ভুক্তভোগীসহ ৩৭ টি ভর্তি ফরম, ০৭ টি টাকা জমার রশিদ বই, ৬ টি নিয়োগ বিজ্ঞপ্তি, ১০টি অঙ্গীকারনামা এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামিরা তাদের নিজ নিজ কৃতকর্মের বিষয় স্বীকার করার পাশাপাশি জানায় যে, তারা রাজধানীসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে বিভিন্ন নামে বেনামে ভূঁইফোড় প্রতিষ্ঠান খুলে দেশের বিভিন্ন স্থান হতে মধ্যশিক্ষিত বেকার ও আর্থিকভাবে অস্বচ্ছল যুবক/যুবতীদের আকর্ষনীয় ও উচ্চ বেতনের চাকুরীর প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে দীর্ঘদিন যাবত প্রতারক চক্রটি ভুক্তভোগী জনসাধারণের কাছ থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছিল।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!