1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
- Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০, ১১.২৭ এএম
  • ৯৪৪ জন পঠিত

রাজৈরে সড়ক দুর্ঘটনায় চালকসহ দুইজন নিহত । একজন আহত ।
টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা এলপি গ্যাস বোঝাই একটি ট্রাককে পিছন থেকে আসা যাত্রীবাহী নছিমন নিয়ন্ত্রন হারিয়ে সজোরে ধাক্কা দেয় । এসময় নছিমনের চালকসহ দুইজন নিহত এবং অপর একজন আহত হয়েছে । বৃহস্পতিবার ভোর রাত ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার শিমুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে । নিহতরা হলো মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামের সাজাহান মুন্সীর ছেলে নছিমন চালক সোহেল মুন্সী (৩৮) ও একই উপজেলার উত্তর দুধখালী গ্রামের নুর উদ্দিন খলিফার ছেলে ব্যবসায়ী সেলিম খলিফা (৪৫) ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার শিমুলতলা নামক স্থানে বৃহস্পতিবার ভোর রাতে টেকেরহাট গামী একটি যাত্রীবাহী নছিমন নিয়ন্ত্রন হারিয়ে দাঁড়িয়ে থাকা এলপি গ্যাস বোঝাই ট্রাকটিকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয় । এসময় নছিমন যাত্রী ব্যবসায়ী সেলিম খলিফা (৪৫) ঘটনাস্থলেই নিহত হয় এবং গুরুতর আহত নছিমন চালক সোহেল মুন্সী ও নুর মোহাম্মদ মলি­ককে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নেওয়ার পর চালক সোহেল মুন্সী (৩৮) মারা যায় । মাদারীপুরের মস্তফাপুর
হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ দ্বীন মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ দুটি উদ্ধার করেছি এবং এলপি গ্যাস বোঝাই ট্রাকটি আটক করেছি

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!