1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
দুই গ্রুপের পাল্টাপাল্টি অনুষ্ঠান। রাজৈরে শান্তিপুর্নভাবে ছাত্রলীগের ৭৩তম জন্মবার্ষিকী পালিত - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

দুই গ্রুপের পাল্টাপাল্টি অনুষ্ঠান। রাজৈরে শান্তিপুর্নভাবে ছাত্রলীগের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

  • প্রকাশিত : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১, ৫.৪১ পিএম
  • ৮৭৯ জন পঠিত

রাজৈর প্রতিনিধি। দুইগ্রুপের পাল্টাপাল্টি অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজৈরে শান্তিপুর্নভাবে ছাত্রলীগের ৭৩তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।সোমবার সকাল ১০টার সময় উপজেলা আওয়ামলীগ অফিসে জেলা আওয়ামীলীগ সভাপতি সাহাবুদ্দিন মোল্যা সমর্থিত ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করে।পরে বর্নাঢ্য ও জমকালো বিশাল র্যা লী বের করে উপজেলার প্রধান সড়কগুলি প্রদক্ষিন শেষে আওয়ামীলীগ অফিসে এসে কেক কাটার মধ্য দিয়ে ১২টার দিকে অনুষ্ঠান শেষ করে।এসময় ছাত্রলীগ সভাপতি জাহিদ হাসান মুকিমের সভাপতিত্বে এ-অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ, মেয়র শামীম নেওয়াজ, নবনির্বাচিত মেয়র নাজমা রশিদসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।অন্যদিকে এর পরপরই আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য সাজাহান খান এমপি সমর্থিত ছাত্রলীগের হাসিবুল হাসান পিয়ালের সভাপতিত্বে আরেকটি গ্রুপ সংঘাত এড়াতে আওয়ামীলীগ অফিসে না গিয়ে আছমত আলী খান অডিটরিয়ামে একই ধরনের অনুষ্ঠান পালন করেন।এ গ্রুপটি সরকারি ভোকেশনাল ইনিষ্টিটিউট থেকে র্যা লী বের করে আছমত আলীখান অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। এ অনুষ্ঠানে আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য সাজাহান খান এমপি তনয় কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসিবুর রহমান খান, সংসদ সদস্যের রাজৈর প্রতিনিধি আফম ফুয়াদ, মাদারীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান পাভেলুর রহমার সফিক খান, মাদারীপুর জেলা যুবলীগের সাধারন সম্পাদক রুবেল খান, শ্রমিকলীগ সভাপতি সাহাবুদ্দিন সাহা, মাদারীপুর জেলা মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান ফরিদা হাসান পল্লবী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লিতা কুদ্দুস, পৌর আওয়ামীলীগের আহবায়ক মোঃ মতিউর রহমান, জেলা পরিষদ সদস্য নুরজাহান পারুল ও যুবলীগের আহবায়ক রেদওয়ানুল হক রিজন প্রমুখ উপস্থিত ছিলেন। কোন সংঘাত ছাড়াই পাল্টাপাল্টি অনুষ্ঠান দুটি শান্তি পুর্নভাবে আনুষ্ঠিত হয়েছে।ওসি শেখ সাদিক জানান, এরুপ খবর পাওয়া আমরা রাজৈরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছিলাম।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!