1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

কক্সবাজারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১, ৫.৩৭ পিএম
  • ৮৪৩ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম কারণ হচ্ছে মাদকাসক্তি। মাদকাসক্তির ভয়াল থাবা প্রতিনিয়ত আমাদের সমাজকে ধ্বংস করে ফেলছে। দেশব্যাপী মাদকদ্রব্যের বিস্তাররোধ এবং দেশের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাবের মাদক বিরোধী অভিযান দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক বিশেষভাবে প্রশংসিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫, কক্সবাজার কর্তৃক মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। অপারেশন কার্যক্রম ছাড়াও র‌্যাব-১৫, কক্সবাজার কর্তৃক করোনা (কোভিড-১৯) মহামারীর সময়ে অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলার অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের রূপকার, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০২০-২০২১ সালকে মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দেয়। র‌্যাব সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে “র‌্যাব সেবা সপ্তাহ- ২০২১” উদযাপন উপলক্ষে কক্সবাজার র‌্যাব-১৫, বৃহস্পতিবার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অধিনায়ক, র‌্যাব-১৫ মহোদয় এবং অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। উক্ত কর্মসূচিতে মোট ১,০০০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!