1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
দুঃস্থ ও সুবিধা বঞ্চিত শীতার্থ নারী, শিশু ও বৃদ্ধদের মাঝে ১,০০০ শীতবস্ত্র বিতরন - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

দুঃস্থ ও সুবিধা বঞ্চিত শীতার্থ নারী, শিশু ও বৃদ্ধদের মাঝে ১,০০০ শীতবস্ত্র বিতরন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১, ৬.১৫ পিএম
  • ৭২৭ জন পঠিত

অফিস রিপোর্টঃ
র‌্যাব সেবা সপ্তাহ উপলক্ষে দুঃস্থ ও সুবিধা বঞ্চিত শীতার্থ নারী, শিশু ও বৃদ্ধদের মাঝে ১,০০০ শীতবস্ত্র বিতরন করেছে র‌্যাব-৪। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে চলমান সপ্তাহব্যাপী “র‌্যাব সেবা সপ্তাহ” পালনের অংশ হিসেবে বৃস্পতিবার জানুয়ারি র‌্যাব-৪ এর ব্যাটালিয়ন প্রাঙ্গনে উপস্থিত দুঃস্থ, সুবিধা বঞ্চিত, হতদরিদ্র শীতার্ত, নারী, শিশু, বৃদ্ধ ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে অতিরিক্ত ডিআইজি মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম, অধিনায়ক, র‌্যাব-৪ শীত বস্ত্র বিতরণ করেন। এ সময়ে আরো উপস্থিত ছিলেন মেজর মোঃ কামরুল হোসেন (উপ-অধিনায়ক), কোম্পানী কমান্ডারগণ এবং ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উক্ত অনুষ্ঠানের শুরুতে অধিনায়ক মহোদয় র‌্যাব-৪ এর আভিযানিক কার্যক্রম জোরদারের মাধ্যমে সন্ত্রাস, চাদাবাজ, মাদক, জঙ্গী দমনের অঙ্গীকারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে মুজিববর্ষে শীতার্থদের জন্য উষ্ণ ভালোবাসা ও শুভেচ্ছা বিনিময় করে প্রায় এক হাজার নারী, শিশু, বৃদ্ধ ও শারীরিক প্রতিবন্ধি শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন। অনুষ্ঠান পরবর্তীতে র‌্যাব-৪ আওতাধীন সাভার ও মানিকগঞ্জ এলাকাসমূহে পর্যায়+ক্রমে আরো শীতবস্ত্র বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!