1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন । - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন ।

  • প্রকাশিত : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১, ২.৩৪ পিএম
  • ৮১৮ জন পঠিত

খোন্দকার আবদুল মতিন।
মাদারীপুরের রাজৈরে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি “মিত্র” পরিবার। শনিবার সকাল ১১টার সময় উপজেলার টেকেরহাট বন্দর আবাসিক এলাকার সার্বজনীন দুর্গা মন্দিরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগি পরিবারের পক্ষে পরিতোষ মিত্র লিখিত বক্তব্য পাঠ করে জানান, মাদারীপুরের রাজৈর পৌরসভার ৩নং ওয়ার্ডের টেকেরহাট বন্দর সংলগ্ন ৫১ নং সরমঙ্গল মৌজার বিআরএস ৫৭, ৫২৫ ও ৬৩২ নং খতিয়ানে আমার পিতা মৃতঃ সুশীল মিত্র মোট ৪২ শতক জমির মধ্যে ১০০৪ দাগে ১৩ শতাংশ কাজী সিরাজুল ইসলামের কাছে এবং ১০০৫ দাগে ২৭ শতাংশ হতে ২৬ শতাংশ জমি কুদ্দুস মাতুব্বর ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল শেখের কাছে প্রায় ২৫ বছর পূর্বে বিক্রি করে দেয়। ১০০৫ দাগে বাকী ১ শতাংশ এবং ১০০৬ দাগে ২ শতাংশ জমি আমাদের মালিকানায় থেকে যায় । এ ৩ শতক জমি বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল শেখ অবৈধভাবে দখল করে রেখেছেন । ইতোপূর্বে এই ৩ শতক জায়গার বিরোধকে কেন্দ্র করে স্থানীয় পর্যায় দুই বার শালিস বৈঠক হয়েছে । কিন্তু কোন সুরাহা না হওয়ায় পরবর্তীতে এর প্রতিবাদ করতে গেলে হামলার শিকার হই ।এব্যাপারে আমি থানায় অভিযোগও দায়ের করেছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বর্তমান ওই জমির মালিক সুশীল মিত্রের দুই ছেলে পরিতোষ মিত্র ও সুবল মিত্র ছাড়াও কার্তিক দাস, তাপস মন্ডল, গৌতম ভট্রাচার্য্য, সাহাজুল কাজী, খালেদ হোসেন হৃদয়, সমর মিত্র, বাসনা মিত্র প্রমুখ ।

অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল শেখ জানান, ২৫ বছর পুর্বে সুশীল মিত্রের নিকট থেকে পাশাপাশি ২ দাগে ৪২ শতক জায়গার মধ্যে আমরা তিন র্ ক্রেতা মোট ৩৯ শতাংশ জায়গা ক্রয়ের পর পাকা অবকাঠামো তৈরী করে ভোগ দখলে আছি । এই ক্রয়কৃত ৩৯ শতক জায়গা আমাদের বুঝিয়ে দিয়ে বেশী থাকলে অভিযোগকারীরা নিয়ে নিবে । এতে আমার কোন আপত্তি নেই । অভিযোগকারীরা আমার সম্মানক্ষুন্ন ও হয়রানি করার জন্য এ সংবাদ সম্মেলন করেছে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!