1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার আশুলিায় ভুয়া চাকরীদাতা প্রতিষ্ঠানের ৪ প্রতারক গ্রেফতার, চাকরীপ্রার্থী ১৫ জন ভুক্তভোগী উদ্ধার। - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

ঢাকার আশুলিায় ভুয়া চাকরীদাতা প্রতিষ্ঠানের ৪ প্রতারক গ্রেফতার, চাকরীপ্রার্থী ১৫ জন ভুক্তভোগী উদ্ধার।

  • প্রকাশিত : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১, ৩.১৬ পিএম
  • ৮৭৬ জন পঠিত

অফিস রিপোর্টঃ এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। বর্তমান সময়ে প্রতারণার বিভিন্ন ফাঁদ, যেমন চাকুরী দেওয়ার নাম করে সাধারন জনগণের সরলতার সুযোগ নিয়ে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর সুযোগ সন্ধানী নব্য প্রতারক চক্র। এ ধরনের প্রতারক চক্রকে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট।

র‌্যাব সুত্র জানায়, ৯জানুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, ‘তানহা এসোসিয়েটস লিমিটেড’ নামক একটি কোম্পানী সাধারণ জনগণের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ওই অফিসে অভিযান পরিচালনা করে নিম্নোক্ত ০৪ জন প্রতারকদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ

১। মোঃ সবুজ কাজী (৩৩), জেলা-ঢাকা।
২। মোঃ শাওন মহলদার (২০), জেলা-খুলনা।
৩। মোঃ মাহবুব আলম (৪৫), জেলা-বরগুনা।
৪। মোঃ আমিরুল ইসলাম (২৪), জেলা-সিরাজগঞ্জ।

এছাড়াও প্রতারকদের নিকট হতে ১৫ জন চাকরীপ্রার্থী ভুক্তভোগীসহ ২০০ টি রেজিস্ট্রেশন ফরম, ১০০ টি নিয়োগ বিজ্ঞপ্তি, ৫০ টি অঙ্গীকারনামা, ৩০ টি যোগদান পত্র, ৫০ টি অব্যাহতি ফরম, ০২ টি টাকা জমাদানের রশিদ, ১০ টি পরিচয়পত্র এবং ১০ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিরা তাদের নিজ নিজ কৃতকর্মের বিষয় স্বীকার করার পাশাপাশি জানায় যে, তারা রাজধানীসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে বিভিন্ন নামে বেনামে ভূঁইফোড় প্রতিষ্ঠান খুলে দেশের বিভিন্ন স্থান হতে মধ্যশিক্ষিত বেকার ও আর্থিকভাবে অস্বচ্ছল যুবক/যুবতীদের আকর্ষনীয় ও উচ্চ বেতনের চাকুরীর প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে দীর্ঘদিন যাবত প্রতারক চক্রটি ভুক্তভোগী জনসাধারণের কাছ থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছিল।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!