1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে অজ্ঞাত গাড়ীর চাপায় মোটর সাইকেল আরোহী নিহত । - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মুকসুদপুরে অজ্ঞাত গাড়ীর চাপায় মোটর সাইকেল আরোহী নিহত ।

  • প্রকাশিত : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১, ২.৫০ পিএম
  • ৮৪৭ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
গোপালগঞ্জের মুকসুদপুরে অজ্ঞাত নামা এক গাড়ীর চাপায় মোটর সাইকেল আরোহী সৈকত মাতুব্বর (২৩) নামে এক যুবক নিহত হয়েছে । রোববার রাত সোয়া ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী ইউনিয়ন পরিষদের নিকট এ ঘটনা ঘটে । নিহত সৈকত মাতুব্বর একই ইউনিয়নের তপারকান্দি গ্রামের আলী মাতুব্বরের ছেলে ।
উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই সালাম জানায়, রোববার রাত সোয়া ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়ন পরিষদের নিকট অজ্ঞাত নামা একটি গাড়ী মোটর সাইকেল আরোহী সৈকত মাতুব্বরকে চাপা দেয় । পরে সৈকত মাতুব্বরকে গুরুতর আহত অবস্থায় কে বা কারা উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে রাত দেড়টার দিকে সৈকত মাতুব্বর মারা যায় ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!