1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে শিক্ষক ফেডারেশন থেকে শিক্ষক সমিতিতে যোগদান - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

মাদারীপুরে শিক্ষক ফেডারেশন থেকে শিক্ষক সমিতিতে যোগদান

  • প্রকাশিত : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১, ৫.৪৯ পিএম
  • ১৩৬১ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি
বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন, মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের ফেডারেশন ভূক্ত সকল সহকারী শিক্ষক বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) মাদারীপুর শাখায় যোগদান করেছেন। ওই স্কুলের প্রধান শিক্ষক সরদার আবদুল হামিদের নেতৃত্বে সোমবার বেলা সাড়ে ৩ টার দিকে আলহাজ্ব আমিনউদ্দিন হাই স্কুলে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সদর উপজেলার প্রায় ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ), মাদারীপুর জেলা শাখার সভাপতি সৈয়দ আকমল হোসেন পিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) সদর উপজেলার সভাপতি খলিলুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী ওবায়দুর রহমান, জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ লাল মিয়া জমাদার, সদর উপজেলা শাখার সহ-সভাপতি নূর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান, আনোয়ার হোসেন, আক্তার হোসেন, ইলিয়াস হোসেন, শান্তি রঞ্জন মন্ডলসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন, মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের ফেডারেশন ভূক্ত সকল সহকারী শিক্ষক বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) মাদারীপুর জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সদর উপজেলর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফুলে তোরা দিয়ে যোগদান করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!