1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বাগান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে বাগান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১, ৫.৫৩ পিএম
  • ৭১০ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামের এক বাগান থেকে সোমবার দুপুরে হাত বাধা অবস্থায় সোলাইমান সরদার (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। নিহত সোলইমান সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামের সিকিম আলী সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে স্থানীয়রা সোলাইমানের বাড়ীর পাশে একটি বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় সোলাইমানকে দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত বাধা অবস্থায় ঝুলন্ত লাশটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহত সোলাইমানের মা হালিমন বেগম জানান, আমার সন্তানকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া বলেন, হাত বাধা অবস্থায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। ময়না তদন্তের রিপোর্ট পেলে বলতে পারবো হত্যা না আত্মহত্যা। তাছাড়া এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ্আাইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!