1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর কাফরুল ভুয়া চাকুরীদাতা ৮ প্রতারক গ্রেফতারঃ চাকুরীপ্রার্থী ১৩ জন ভুক্তভোগী উদ্ধার - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

রাজধানীর কাফরুল ভুয়া চাকুরীদাতা ৮ প্রতারক গ্রেফতারঃ চাকুরীপ্রার্থী ১৩ জন ভুক্তভোগী উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১, ৬.২০ পিএম
  • ৮৪৬ জন পঠিত

অফিস রিপোর্ট ঃরাজধানীর কাফরুলে ভুয়া চাকুরীদাতা ৮ প্রতারক গ্রেফতারঃ চাকুরীপ্রার্থী ১৩ জন ভুক্তভোগী উদ্ধার করেছে র‌্যাব ৪। র‌্যাব জানায়,  ১৩ জানুয়ারী  গোপন সুত্রে পায় ‘এসবিএম ইন্টারন্যাশনাল টেকনোলজি’ নামক একটি কোম্পানি সাধারণ জনগণের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল   কাফরুল থানাধীন উক্ত অফিসে অভিযান পরিচালনা করে নিম্নোক্ত ০৮ জন প্রতারকদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

১। মোঃ কামরুজ্জামান (৪৫), জেলা-লক্ষীপুর।
২। মোঃ রিয়াজ হোসেন (৩৫), জেলা-নোয়াখালী।
৩। মোঃ রবিন মিয়া (২১), জেলা-শরিয়তপুর।
৪। মোঃ জামসেদ খান (১৯), জেলা-গোপালগঞ্জ।
৫। মোঃ শাহরিয়ার শেখ (২১), জেলা-খুলনা।
৬। মোঃ রিয়াদুল ইসলাম (১৮), জেলা- পিরোজপুর।
৭। মোঃ কামরুজ্জামান (১৭), জেলা-পঞ্চগড়।
৮। মাহমুদুল আলম (২০), জেলা-চট্টগ্রাম।

এছাড়াও প্রতারকদের নিকট হতে ১০০টি চাকুরি নিয়োগ ফরম, ০২ টি রেজিষ্টার, ০১ টি ল্যাপটপ, ০২ টি ফরম বই, ০২ টি সিল, ৩০০ টি ভিজিটিং কার্ড, ১৪ টি মোবাইল এবং নগদ-১৩,৮০০/-টাকাসহ ১৩ জন চাকুরীপ্রার্থী ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিরা তাদের নিজ নিজ কৃতকর্মের বিষয় স্বীকার করার পাশাপাশি জানায় যে, তারা রাজধানীসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে ভিন্ন ভিন্ন নামে বেনামে ভূঁইফোড় প্রতিষ্ঠান খুলে দেশের বিভিন্ন স্থান হতে মধ্যশিক্ষিত বেকার ও আর্থিকভাবে অস্বচ্ছল যুবক/যুবতীদের আকর্ষণীয় ও উচ্চ বেতনের চাকুরীর প্রলোভনের মাধ্যমে ভুয়া নিয়োগপত্র দিয়ে দীর্ঘদিন যাবত প্রতারক চক্রটি ভুক্তভোগী জনসাধারণের কাছ থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছিলো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!