1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মির্জা সাহেবের কোন বক্তব্য থাকলে তা দলীয় ফোরামে বলা উচিত -শাজাহান খান এমপি - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মির্জা সাহেবের কোন বক্তব্য থাকলে তা দলীয় ফোরামে বলা উচিত —শাজাহান খান এমপি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১, ৬.৩৫ পিএম
  • ৬৬৭ জন পঠিত

সুবল বিশ্বাস, মাদারীপুর।।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জার বর্তমান সময়ের বক্তব্য সম্পর্কে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ-মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, মির্জা সাহেবের কোন বক্তব্য থাকলে তা দলীয় ফোরামে বলা উচিত। এভাবে জনসমুখ্যে কোন কথা বলা উচিত নয়। আর তার সব অভিযোগই সত্য না। তাও দলীয় ফোরামে আলোচনা হওয়া উচিত বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর ডায়াবেটিক হাসপাতালের ছয়তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হাসপাতাল সম্পর্কে তিনি বলেন, ‘এই হাসপাতালটি স্থাপনের জন্য গণপূর্ত বিভাগ, ডায়াবেটিক সমিতিসহ সকলকে আমি ধন্যবাদ জানাই। হাসপাতালটি স্থাপনের ফলে মাদারীপুরের গরীব-অসহায় রোগীদের পাশাপাশি সকল শ্রেণির মানুষ উন্নত চিকিৎসা সেবা পাবে। এই হাসপাতাল থেকে মুনাফার শতকরা ৩০ ভাগ টাকা গরীব মানুষের চিকিৎসার জন্য ব্যয় করা হবে। এছাড়াও গড়ে শতকরা ৩০ভাগ গরীব মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হবে। হাসপাতালটি স্থাপনের ফলে জেলার মানুষ চিকিৎসা সেবায় আরো এক ধাপ এগিয়ে গেল।
গণপূর্ত বিভাগ গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের-এর সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, গণপূর্ত সার্কেল গোপালগঞ্জের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মশিউর রহমান, মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম খান, প্রকল্প পরিচালক বিশ্বজিৎ বৈদ্য। ৬ তলা ভবনে ৮০ শয্যা বিশিষ্ট মাদারীপুর ডায়াবেটিক হাসপাতালটি ২১ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত হবে বলে কর্তৃপক্ষ জানান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!