1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার । - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার ।

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২০, ১.৩৪ পিএম
  • ১২৭১ জন পঠিত

রাজৈর প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে নিখোঁজ হওয়ার তিনদিন পর ধনঞ্জয় (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ । শুক্রবার দুপুরে পুলিশ উপজেলার কদমবাড়ি ইউনিয়নের হিজলবাড়ি বিলের একটি কচুরীপানায় ঢাকা কুয়া (ছোট পুকুর) থেকে এ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেছে । নিহত ধনঞ্জয় বাড়ৈ উপজেলার কদমবাড়ি দিঘীরপাড় গ্রামের ধলু বাড়ৈর ছেলে ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের ধলু বাড়ৈর ছেলে ধনঞ্জয় বাড়ৈকে (২২) মঙ্গলবার রাত ৮টার দিকে হিজলবাড়ীর বিলে কোচ দিয়ে মাছ ধরার কথা বলে দুই বন্ধু রবিন (২০) ও সুজন (১৮) ডেকে নিয়ে যায় । এর পর থেকে ধনঞ্জয় নিখোঁজ হয় । অনেক খোঁজাখুজির পর এলাকাবাসি শুক্রবার সকালে একই ইউনিয়নের হিজলবাড়ি বিলের পরিমল কৈঠার বাড়ীর নিকট কচুড়ীপানায় ঢাকা একটি কুয়ার মধ্যে ধনঞ্জয় বাড়ৈর লাশ দেখে পুলিশে খবর দেয় । পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে । নিহত ধনঞ্জয় বাড়ৈর ফুফাতো ভাই আনন্দ বাড়ৈ জানায়, আমার ভাই ধনঞ্জয়কে সুজন ও রবিন মাছ ধরার কথা বলে ডেকে নিয়ে যাওয়ার পর নিখোজ থাকে। ধনঞ্জয় কদমবাড়ী বাজারে স্বর্নের গহনার ভালো ডিজাইনার ছিল। ঘটনা প্রকাশ হওয়ার পর ওই দুই বন্ধু এলাকা ছেড়ে পালিয়ে গেছে। হত্যাকান্ডের কারন এখনো জানা যায়নি। ওসি খোন্দকার শওকত জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অন্যত্র হত্যা করে লাশ গুম করার জন্য বিলের কুয়ায় ফেলে কচুড়ীপানা দিয়ে ঢেকে রেখেছে হত্যাকারিরা । মৃত্যুর সঠিক কারন ও হত্যাকারিদের আইনের আওতায় আনতে জোর তদন্ত চলছে

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!