1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজারে ১,৮৪৫ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

কক্সবাজারে ১,৮৪৫ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১, ৮.১৬ পিএম
  • ৮৬৯ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজার জেলার সদর থানাধীন লিংকরোড পয়েন্টে কক্সবাজার- চট্টগ্রাম মেইন রোড সংলগ্ন শ্যামলী বাস কাউন্টার এর সামনে থেকে ১,৮৪৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম কারণ হচ্ছে মাদকাসক্তি। মাদকাসক্তির ভয়াল থাবা প্রতিনিয়ত আমাদের সমাজকে ধ্বংস করে ফেলছে। দেশব্যাপী মাদকদ্রব্যের বিস্তাররোধ এবং দেশের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাবের মাদক বিরোধী অভিযান দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক বিশেষভাবে প্রশংসিত হয়ে আসছে।
, র‌্যাব-১৫, কক্সবাজার, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার সদর থানাধীন লিংকরোড পয়েন্টে কক্সবাজার- চট্টগ্রাম মেইন রোডের উত্তর পাশের্^ শ্যামলী বাস কাউন্টার এর সামনে পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ১৪জানুয়ারি উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী মোঃ মিজানুর রহমান (১৯), পিতা- মৃত ইব্রাহিম, সাং- উত্তর রজবকাটা, ০৪ নং ওয়ার্ড, ইউপি- পালংখালী, থানা- উখিয়া, জেলা-কক্সবাজারকে ধৃত করে। গ্রেফতারকৃত আসামীকে পালানোর কারণ জিজ্ঞাসা করলে সে জানায়, তার নিকট মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হাতে থাকা ব্যাগ তল্লাশী করে সর্বমোট ১,৮৪৫ (এক হাজার আটশত পয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!