1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে ব্যবসায়ী মঙ্গল সরদার হত্যার বিচার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও ঝাড়ু– মিছিল - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মুকসুদপুরে ব্যবসায়ী মঙ্গল সরদার হত্যার বিচার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও ঝাড়ু– মিছিল

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১, ১.৪৪ পিএম
  • ৮৭৬ জন পঠিত

খোন্দকার আবদুল মতিন।।
গোপালগঞ্জের মুকসুদপুরে কাঁচামাল ব্যবসায়ী মঙ্গল সরদার হত্যাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও ঝাড়– মিছিল করেছে বনগ্রাম এলাকাবাসী। শুক্রবার (১৫-১-২১) সকালে উপজেলার জলিরপাড় বাজারে এ মানববন্ধন ও ঝাড়– মিছিল অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে নিহতের স্বজনরাসহ এলাকার ৩ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করে।
মানববন্ধন চলাকালে ননীক্ষীর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক শেখ হারুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ননীক্ষীর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিনা, সাবেক ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সদস্য শেখ রনি আহম্মেদ, জলিরপাড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিপ্লব মজুমদার, নিহতের স্ত্রী উর্মিলা সরদার প্রমুখ। এসময় নিহত মঙ্গল সরদারের মেয়েরা ও স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন এবং পিতৃ হত্যাকারিদের বিচারের দাবী জানান। শেষে এক বিশাল ঝাড়– মিছিল নিয়ে জলিরপাড় বাজার প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।

উল্লেখ্য, গত ১২ই সেপ্টেম্বর রাজৈর ও মুকসুদপুর উপজেলার সীমান্তে মুকসুদপুর উপজেলার উপজেলার দক্ষিন জলিড়পাড়ের পুর্ব মাঠে ফাকা জায়গা কমোদ বাগচির ধান ক্ষেত থেকে হাত- পা বাধা অবস্থায় মঙ্গল সরদারের লাশ উদ্ধার করে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ। এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর ভাতিজা দুলাল সরদার বাদী হয়ে মুকসুদপুর থানায় মামলা করে। তদন্তকারি কর্ম কর্তা গোপালগঞ্জ পিবিআই এর এসআই আল আমিন শেখ জানান, ক্লু-লেস হওয়ায় পরবর্তীতে মামলাটি গোপালগঞ্জ পিবিআই’র দায়িত্ব গেলে তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে প্রথমে নাজমুল শেখকে গ্রেপ্তারের পর এবং তার দেয়া তথ্য মোতাবেক খাগড়াছড়ির দিঘিনালার রশিদনগর থেকে মোতাবেক মুল আসামী কালাম শিকদারকে গ্রেপ্তার করার পরে আরো তিনজনকে গ্রেফতার করে।  সঠিক রহস্য উম্মোচনে তদন্ত অব্যবহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!