1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজারের রামু থেকে ১৯,৭০০ পিস ইয়াবাসহ ১ রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

কক্সবাজারের রামু থেকে ১৯,৭০০ পিস ইয়াবাসহ ১ রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১, ৩.৩০ পিএম
  • ৮৫৪ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজারের রামু থানাধীন খুনিয়াপালং ইউপিস্থ দেচুয়াপালং নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১৯,৭০০ পিস ইয়াবাসহ ০১ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
১৪ জানুয়ারী ১৬.৪০ ঘটিকায় এ অভিযান পরিচালিত হয় ।
কক্সবাজার র‌্যাব-১৫ জানায় , গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার রামু থানাধীন খুনিয়াপালং ইউপিস্থ দেচুয়াপালং নতুন বাজার সংলগ্ন আব্দুল গণি চেয়ারম্যান এর সড়কের মাথায় পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ১৪জানুয়ারী উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী মোঃ রফিক আলম (৩৮) (রোহিঙ্গ), পিতা- মৃত আশু আলী, সাং- বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, ক্যাম্প নং- ১৭, ব্লক- ৮ইই, মাঝি- জামাল, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারকে ধৃত করে এবং অপর একজন দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীকে পালানোর কারণ জিজ্ঞাসা করলে সে জানায়, তার নিকট মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর সাথে থাকা ব্যাগ তল্লাশী করে সর্বমোট ১৯,৭০০ (ঊনিশ হাজার সাতশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, পলাতক আসামীর সহযোগীতায় সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!