1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে ৪ খুনের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল । - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মুকসুদপুরে ৪ খুনের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ।

  • প্রকাশিত : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১, ৩.১১ পিএম
  • ৮০৫ জন পঠিত

টেকেরহাট ও মুকসুদপুর সংবাদদাতা।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথক দুটি সংঘর্ষে ৪ খুনের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন বাসি । শনিবার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত ঘন্টা ব্যাপি উপজেলার রাঘদী নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । এ মানববন্ধনে নিহতের স্বজনরাসহ এলাকার ৫শতাধিক নারী পুরুষ অংশগ্রহন করে । বিক্ষোভ মিছিলটি মহাসড়কের রাঘদী ব্রিজ থেকে এক কিলোমিটার দুরে টেকেরহাট বন্দরে আসে । এখানেও তারা মানববন্ধন করে । এসময় মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয় । মানববন্ধন চলাকালে ডাঃ শামীম হাওলাদারের সভাপতিত্বে খুনিদের বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, এবাদুল, জাহিদ, জাহাঙ্গীর, তুষার, নিহত কালাম শেখের স্ত্রী সোভা বেগম, কালাই ফকিরের স্ত্রী সেফালী বেগম, সাহিদ মোল্যার স্ত্রী শিল্পী বেগম প্রমুখ ।

উল্লেখ্য গত নভেন্বর ২৩-১১-২০২০ তারিখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে এলাকায় প্রভাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ উক্ত ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুলের সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ সংঘর্ষে সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুলের সমর্থক তিনজন নিহত হয় ।
নিহতরা হলো রাঘদী গ্রামের মৃত জলিল শেখের ছেলে কালাম শেখ (২৫), দাসেরকান্দী গ্রামের মোসলেম ফকিরের ছেলে কালাই ফকির (৪৫), শ্রীযুতপুর গ্রামের করিম মোল্লার ছেলে সাহিদ মোল্লা (৪০) । এছাড়া গত ৩১ মার্চ উক্ত দুই পক্ষের মধ্যে এক সংঘর্ষে সাজাহান শেখ নামে আরও একজন নিহত হয় ।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, এ ঘটনায় মোট ৪ জন গ্রেফতার ও ৭৫ স্বেচ্ছায় আদালতে আতœসমর্পন করেছে। । বাকিদের গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা চলছে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!