1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
আশুলিয়ায় মাইক্রোবাস হতে ৩০ কেজি গাঁজাসহ ০৩ মাদক কারবারি গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

আশুলিয়ায় মাইক্রোবাস হতে ৩০ কেজি গাঁজাসহ ০৩ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১, ৪.০৮ পিএম
  • ৬৫০ জন পঠিত

অফিস রিপোর্ট ঃর‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

ঢাকা আশুলিয়া থেকে মাইক্রোবাস হতে ৩০ কেজি গাঁজাসহ ০৩ মাদক কারবারি’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।
সুত্র জানায়, র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ১৯ জানুয়ারী ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি মাইক্রোবাসসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ আবুল বাশার (৬০), জেলা-কুমিল্লা, ২। মোঃ বাশার মিয়া (৬০), জেলা-কুমিল্লা এবং ৩। মোঃ মোশারফ হোসেন (২২), জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে মাইক্রোবাসের মাধ্যমে বিশেষ কায়দায় রাজধানী ঢাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় মাদক ডিলারদের নিকট সরবরাহ করে আসছিলো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!