1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর দারুস সালাম থেকে ৩৮৬০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারি গ্রেফতারঃ মোটরসাইকেল জব্দ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজধানীর দারুস সালাম থেকে ৩৮৬০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারি গ্রেফতারঃ মোটরসাইকেল জব্দ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১, ৪.২১ পিএম
  • ৬৫০ জন পঠিত

অফিস রিপোর্টএঃ রাজধানীর দারুস সালাম থেকে ৩৮৬০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারি গ্রেফতারঃ মোটরসাইকেল জব্দ করেছে র্র‌্যাব-৪। ১৯জানুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন টেকনিক্যাল মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৮৬০ পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ৮,৭৩০/- টাকা এবং ০৩ টি মোবাইলসহ মাদক কারবারি মোঃ মাহমুদুল হাসান (৩৯), জেলা-ফরিদপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী তার কৃতকর্মের বিষয় স্বীকার করার পাশাপাশি জানায় যে সে দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলা হতে ইয়াবা ক্রয় করে রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিলো।

অদূর ভবিষ্যতে এরূপ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!