1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকনাফ থেকে ১৯,৯৫০ পিস ইয়াবাসহ ২ রোহিঙ্গা মাদক কারবারী গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

টেকনাফ থেকে ১৯,৯৫০ পিস ইয়াবাসহ ২ রোহিঙ্গা মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১, ৭.২৭ পিএম
  • ৭৭৬ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বরইতলী এলাকায় অভিযান পরিচালনা করে ১৯,৯৫০ পিস ইয়াবাসহ ০২ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
র‌্যাব সুত্র জানায়, কক্সবাজার র‌্যাব-১৫, , গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউপিস্থ টেকনাফ- কক্সবাজার রোডের উত্তর বরইতলী গ্রামের বায়তুল রহমান জামে মসজিদের গেইটের সামনের পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ১৯ জানুয়ারী রাতে উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যাওয়ার সময় আসামী ১। মজিবুর রহমান (১৯) (রোহিঙ্গা), পিতা- মৃত মোঃ জলিল, ২। মোঃ তৈয়ব (২১) (রোহিঙ্গা), পিতা-মৃত ওয়াদুল হোসেন, উভয়- সাং- বালুখালী, ক্যাম্প নং- ০৮, বøক নং- ৭৪, থানা- উখিয়া, জেলা- কক্সবাজাদের ধৃত করে। গ্রেফতারকৃত আসামীদের পালানোর কারণ জিজ্ঞাসা করলে তারা জানায়, তাদের নিকট মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের দেহ তল্লাশী করে সর্বমোট ১৯,৯৫০ (ঊনিশ হাজার নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!