1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার সাভারে ৬ টি পৃথক ফার্মেসিকে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের অভিযোগে ২ লক্ষ ৮৫ হাজার টাকা অর্থদন্ড - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

ঢাকার সাভারে ৬ টি পৃথক ফার্মেসিকে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের অভিযোগে ২ লক্ষ ৮৫ হাজার টাকা অর্থদন্ড

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১, ৪.০৭ পিএম
  • ৭২১ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকার সাভারে ৬ টি পৃথক ফার্মেসিকে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের অভিযোগে ২ লক্ষ ৮৫ হাজার টাকা অর্থদন্ড করেছে র‌্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত।
র‌্যাব-৪ সুত্র জানায়, একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এর নেতৃত্বে, ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ মওদুদ আহম্মেদ এবং ঔষধ পরিদর্শক কৌশিক, ঔষধ প্রশাসন অধিদপ্তর এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২০জানুয়ারী ঢাকা জেলার সাভার বাসস্ট্যান্ড এলাকায় মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের অপরাধে ৬ টি ফার্মেসির মালিক’কে অর্থদন্ড প্রদান করা হয়।৬ টি ফার্মেসির মালিক হলো-

ক। সাগর মেডিক্যাল এর মালিক গোপাল ঘোষ (৭৪), জেলা-ঢাকা এর নিকট হতে নগদ ৭৫,০০০/- টাকা অর্থদন্ড,
খ। আল মুস্তাকিম ফার্মেসী এর মালিক রাশেদুল হাসান (৪১), জেলা-ঢাকা এর নিকট হতে নগদ ২৫,০০০/- টাকা অর্থদন্ড,
গ। মুক্তি ফার্মেসী এর মালিক জীবন সরকার (৩৬), জেলা-ঢাকা এর নিকট হতে নগদ ৭৫,০০০/- টাকা অর্থদন্ড,
ঘ। শিকদার ফার্সেসী এর মালিক মনিরুজ্জামান (৩০), জেলা-ঢাকা এর নিকট হতে নগদ ৫০,০০০/- টাকা অর্থদন্ড,
ঙ। সুমন ফার্মেসী এর মালিক এমডি ফারুক (৪০), জেলা-ঢাকা এর নিকট হতে নগদ ৫০,০০০/- টাকা অর্থদন্ড এবং
চ। জয় ফার্মেসী এর মালিক সুকুমার ঘোষ (৪৪), জেলা-ঢাকা এর নিকট হতে নগদ ১০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এছাড়াও ৬ টি ফার্মেসী হতে আনুমানিক ২ লক্ষ টাকা মূল্যের বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন অবৈধ ঔষধ জব্দ করে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র‌্যাবের এ ধরনের অনুমোদনহীন নকল ঔষধ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!