1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর দারুস সালাম এলাকা হতে ০১ টি তক্ষকসহ ০৭ জন পাচারকারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজধানীর দারুস সালাম এলাকা হতে ০১ টি তক্ষকসহ ০৭ জন পাচারকারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

  • প্রকাশিত : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১, ৪.২০ পিএম
  • ৬৯০ জন পঠিত

অফিস রিপোর্টঃরাজধানীর দারুস সালাম এলাকা হতে ০১ টি তক্ষকসহ ০৭ জন পাচারকারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪। সুত্রজানায়,  র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ এর নেতৃত্বে এবং বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রন বিভাগের পরিদর্শক নারগিস সুলতানা লিজা এর সহযোগিতায় ২২জানুয়ারী ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন মাজার রোডস্থ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষক সংরক্ষণ ও পাচার করার অপরাধে “বন্যপ্রাণী সংরক্ষন ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৪(খ)” ধারায় নি¤েœাক্ত ০৭ জন পাচারকারী’কে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়ঃ

ক। আব্দুল্লাহ আল মামুন (৩৪) জেলা- ময়মনসিংহ’কে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
খ। মোঃ সজিব (২৩) জেলা-ময়মনসিংহ,
গ। মোঃ সাইফুল ইসলাম (৫৮) জেলা- ময়মনসিংহ,
ঘ। মোঃ ইউসুফ (৪১) জেলা- বরিশাল,
ঙ। মোঃ শাহাবুদ্দিন (৩৯) জেলা- বাগেরহাট,
চ। মোঃ আনিসুর রহমান (৪৮) জেলা- পাবনা এবং
ছ। মোঃ জাকির হোসেন (৪২) জেলা- ঢাকা’দের প্রত্যেককে ৫০,০০০/- টাকা করে সর্বমোট ৩,০০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ধৃত আসামীরা জরিমানাকৃত অর্থ প্রদানে ব্যর্থ হলে তাদের প্রত্যেককে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে প্রেরণ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন জেলা হতে তক্ষকসহ অন্যান্য বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে চড়াদামে বিক্রয় করে আসছে। পরবর্তীতে উদ্ধারকৃত তক্ষক টি বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রন বিভাগের কর্মকতাদের উপস্থিতিতে জাতীয় উদ্ভিদ উদ্যান, মিরপুর-১ এ অবমুক্ত করা হয়।

ভবিষ্যতে বন্যপ্রাণী সংরক্ষণ ও পাচাররোধে র‌্যাবের এ ধরনের জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!