1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে শাহেদ হত্যা মামলার রায়ে দুইজনের ফাঁসির আদেশ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে শাহেদ হত্যা মামলার রায়ে দুইজনের ফাঁসির আদেশ

  • প্রকাশিত : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১, ৪.৪০ পিএম
  • ৭৬৮ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের রাজৈরে শাহেদ বেগ (২৫) হত্যা মামলায় দুই আসামীকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। বুধবার দুপুরে মাদারীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ রায় প্রদান করেন। রায়ে মৃত্যুদন্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন-রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের কালীবাড়ি গ্রামের ইউসুফ আলী মুন্সীর ছেলে মো. সেলিম মুন্সী ও একই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মো. পাভেল শিকদার। দুই আসামী পলাতক রয়েছেন বলে জানান অতিরিক্ত পিপি গোলাম আজম শামীম গৌড়া।
মামলার নথি স‚ত্রে জানা গেছে, নিহত শাহেদ বেগ ২০১২ সালের ২৯ নভেম্বর রাতে লিবিয়া যাওয়ার জন্য সংগ্রহকৃত টাকাসহ রাজৈর উপজেলার বাটিয়ারকান্দা গ্রামে একটি বিয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রাতে ঘর থেকে বের হন। পরের দিন ৩০ নভেম্বর সকালে রাজৈর উপজেলার বাটিয়ারকান্দা গ্রামের খালের মধ্যে শাহেদের লাশ পাওয়া যায়। ওই ঘটনায় নিহতের বড় ভাই রফিকুল বেগ বাদী হয়ে রাজৈর থানায় ২০১২ সালের ১ ডিসেম্বর অজ্ঞাতনামা আসামী উলে­খ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্তে শাহেদকে হত্যার সাথে আসামী পাভেল ও সেলিমের সম্পৃক্ততা পাওয়ায় তাদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে।
নিহতের মা মহরজান বলেন, ‘আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আজ দীর্ঘদিন পর আসামীদের ফাঁসির রায় হওয়ায় আমি সন্তুষ্ট। আমি আসামীদের দ্রæত ফাঁসি রায় কার্যকর চাই।’
নিহতের বড় ভাই মামলার বাদী রফিকুল বেগ বলেন, ‘আমি মামলায় রায়ে খুশি। আমাদের দাবি পলাতক আসামীদের দ্রæত গ্রেফতার করে ফাঁসির আদেশ কার্যকর করা হোক।’
মাদারীপুরের অতিরিক্ত পিপি গোলাম আজম শামীম বলেন, ‘দীর্ঘদিন ধরে মামলাটি বিচারাধীন থাকার পর আজ বুধবার দুপুরে (২৭ জানুয়ারি) আদালতের বিজ্ঞ বিচারক দুই আসামীর ফাঁসির আদেশ এবং ৫০ হাজার টাকা করে অর্থদন্ডাদেশ প্রদান করেছেন। শাহেদ হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির আদেশ দিয়েছেন আদালত। আমরা সরকার পক্ষ এ রায়ে সন্তুষ্ট।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!