1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকনাফের রঙ্গিখালী থেকে ৮,০০০ পিস উদ্ধারসহ ১ রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। - Madaripur Protidin
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
অল্প সময়ের মধ্যে আমরা ৪টি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি : নুরুদ্দিন অপু মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন কালকিনির মাশুক মাদারীপুরে আলমগীর হত্যা:  ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও   বিক্ষোভ মাদারীপুরে উদ্যাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ কালকিনিতে চারটি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান মাদারীপুরের শিবচরে ৬৫০ টাকা দরে গরুর মাংশ বিক্রি মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর ৪০ বসতঘরে আগুন, ভাংচুর লুটপাট । ডিআইজির ঘটনাস্থল পরিদর্শন। মাদারীপুরের শিবচর হাসপাতালে আগুন আতংক : ৬তলা থেকে প্রান বাচাতে আহত-৫ রাজৈরে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযান। ৬ দোকানীর বিরুদ্ধে মামলা। দুই দোকানীকে দুইলক্ষ টাকা জরিমানা। এক অভিযোগকারিকে ২৫ হাজার তাৎক্ষনিকভাবে বুঝিয়ে দেয়া হয়।

টেকনাফের রঙ্গিখালী থেকে ৮,০০০ পিস উদ্ধারসহ ১ রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

  • প্রকাশিত : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১, ১২.১৬ পিএম
  • ৫৯৩ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন রঙ্গিখালী এলাকার মইনুুদ্দিন মেমোরিয়াল কলেজের সামনে অভিযান পরিচালনা করে ৮,০০০ পিস উদ্ধারসহ ১ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
কক্সবাজার র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন রঙ্গিখালী গ্রামের মইনুুদ্দিন মেমোরিয়াল কলেজের সামনে টেকনাফ টু কক্সবাজারগামী পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ২৯জানুয়ারি উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কতিপয় মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী দীল মোহাম্মদ (৩৫) (রোহিঙ্গা), পিতা- আবু তাহের, সাং- লেদা ক্যাম্প নং-২৬, বøক নং- এফ, শেড নং- ১৩৮, রুম নং-১৩৮, ইউপি- হ্নীলা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে গ্রেপ্তার করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর দেহ তল্লাশী করে সর্বমোট ৮,০০০ (আট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!