1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ভাটারা এবং শেরপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘‘আনসার আল ইসলাম’’ এর ১ নারীসহ ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

ভাটারা এবং শেরপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘‘আনসার আল ইসলাম’’ এর ১ নারীসহ ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১, ৪.৩৫ পিএম
  • ৭৭১ জন পঠিত

অফিস রিপোর্টঃ রাজধানীর পল্টন, ভাটারা থানা এবং শেরপুর জেলা হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘‘আনসার আল ইসলাম’’ এর ১ নারীসহ ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ঃ উগ্রবাদী পুস্তিকা ও লিফলেট উদ্ধার।

র‌্যাব-৪ সুত্র জানায়, ২৩ জানুয়ারি কর্তৃক গ্রেফতারকৃত “আনসার আল-ইসলাম” এর ০৫ সদস্য হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৩১ জানুয়ারি ২০২১ ইং তারিখ ০৩.৩০ ঘটিকা হতে ২০.৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর পল্টন, ভাটারা থানাসহ শেরপুর জেলায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আনসার আল-ইসলাম” এর ০১ নারীসহ নিম্নোক্ত ০৪ জন সক্রিয় সদস্য’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

(ক) মোঃ আব্দুল ওহাব @ সিরাতুল মুস্তাকিম @ হামজা বিন মুতালিব (৩০), জেলা- কুষ্টিয়া।
(খ) মোঃ বেলাল হোসাইন @ খোরশানের মুজাহিদ @ খোরশানের কালো পতাকা বাহিনী (২২), জেলা-গোপালগঞ্জ।
(গ) মোঃ নাজমুল (১৭), জেলা-শেরপুর।
(ঘ) মোছাঃ ঝুমুর খাতুন @ রোকাইয়া @ হাজ্জাজ বিন মুতালিব (১৮), জেলা- কুষ্টিয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘‘আনসার আল ইসলাম’’ এর সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি প্রদান করে এবং তাদের নিকট থেকে ‘‘আনসার আল ইসলাম’’ এর বিভিন্ন ধরনের ১১ টি উগ্রবাদী বই, ২১ টি লিফলেট, ১৬৭ টি জঙ্গিবাদী কথোকথনের প্রমাণাদি জব্দ করা হয়।

১। মোঃ আব্দুল ওহাব @ সিরাতুল মুস্তাকিম @ হামজা বিন মুতালিব (৩০)’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সম্পন্ন করে বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য গমন করলেও পরবর্তীতে দেশে ফিরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এছাড়াও “আনসার আল ইসলাম” এর সক্রিয় সদস্য হিসেবে সে “আনসার আল ইসলাম” এর সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপনের পাশাপাশি অন্যদের উদ্ধুদ্ধকরণের জন্যে অনলাইনে বিভিন্ন উগ্রবাদী মতবাদ প্রচার করে আসছিলো।

২। মোঃ বেলাল হোসাইন @ খোরশানের মুজাহিদ @ খোরশানের কালো পতাকা বাহিনী (২২) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে পল্টনে একটি বেসরকারি চাকুরি করে এবং সে বেশ কিছু দিন যাবৎ “আনসার আল ইসলাম” এর সাথে জড়িত থেকে তাদের নিজস্ব ইলেকট্রনিক গ্রæপে ও অনলাইনে বিভিন্ন উগ্রবাদী লেখালেখি, ভিডিও এবং লিফলেট প্রচার করে আসছিলো।

৩। মোঃ নাজমুল (১৭) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে শেরপুরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় উক্ত গ্রেফতারকৃত ব্যক্তি বেশ কিছুদিন যাবত “আনসার আল ইসলাম” এর সাথে জড়িত থেকে অন্যান্যদের সাথে গোপন বৈঠকের পাশাপাশি চাঁদা ও নতুন সদস্য সংগ্রহ করে আসছিলো।

৪। মোছাঃ ঝুমুর খাতুন @ রোকাইয়া @ হাজ্জাজ বিন মুতালিব (১৮) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে পেশায় একজন ছাত্রী এবং “আনসার আল ইসলাম” এর সাথে জড়িত থেকে অন্যান্যদের সাথে গোপন বৈঠকের পাশাপাশি চাঁদা ও নতুন সদস্য সংগ্রহ করে আসছিলো। এছাড়াও সে পরিবারের সদস্যদের থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ৫ মাস আগে মোঃ আব্দুল ওহাব এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে মধ্যপ্রাচ্যে যাবার পরিকল্পনা করছিলো বলে স্বীকারোক্তি দেয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অন্যান্য সহোচরদের গ্রেফতারে র‌্যাব এর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!