1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজারের টেকনাফ থেকে ৯ টি এসবিবিএল এবং ১ টি ওয়ানশুটারগান উদ্ধারসহ ২ জন রোহিঙ্গা অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার - Madaripur Protidin
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা ঢাকা মহানগরীর জুরাইনে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে বিপুল পরিমানে ওএমএস চাউল ও আটা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ থেকে ৯ টি এসবিবিএল এবং ১ টি ওয়ানশুটারগান উদ্ধারসহ ২ জন রোহিঙ্গা অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১, ১২.৫০ পিএম
  • ৬৬৬ জন পঠিত

অফিস রিপোর্টঃ বর্তমানে আমাদের দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে কিছু দুষ্কৃতিকারী দল অস্ত্র তৈরি ও অস্ত্র সরবরাহের সাথে জড়িত রয়েছে। এসব অস্ত্র তৈরির সাথে বা অস্ত্র ব্যবসার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাবের অস্ত্র বিরোধী অভিযান দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক বিশেষভাবে প্রশংসিত হয়ে আসছে।
কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন দমদমিয়া এলাকা থেকে ০৯ টি এসবিবিএল এবং ০১ টি ওয়ানশুটারগান উদ্ধারসহ ০২ জন রোহিঙ্গা অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫, কক্সবাজার সুত্র জানান, কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন দমদমিয়া গ্রামস্থ ওমরখাল ব্রীজ সংলগ্ন এলাকায় নূর হাসেমের বাড়ির সামনে রাস্তার উপর অস্ত্রশস্ত্রসহ অবস্থান করছে- এমন খবর পেয়ে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ১ ফেব্রুয়ারি ওই স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি দুটি বস্তাসহ দৌড়ে পালিয়ে যাওয়ার সময় আসামী সৈয়দ হোসেন (৫৫), পিতা ঃ মৃত আমির হোসেন, সাং- শালবাগান রোহিঙ্গা ক্যাম্প ২৬, বøক নং এ-৩ ও বদি আলম (২০), পিতাঃ আজিজুল হক, সাং-মুছনি রোহিঙ্গা ক্যাম্প, বøক নং সি, উভয় থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার’দেরকে ধৃত করে এবং ১০ জন অজ্ঞাত ব্যাক্তি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। গেস্খফতারকৃত আসামীদের পালানোর কারণ জিজ্ঞাসা করলে তারা জানায় তাদের নিকট অবৈধ অস্ত্র আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের হেফাজতে থাকা বস্তা তল্লাশী করে ০৯ টি এসবিবিএল এবং ০১ টি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা আরো স্বীকার করে, তারা দীর্ঘদিন যাবৎ সু-কৌশলে অবৈধ অস্ত্র-গুলি বিভিন্ন এলাকা হতে সংগ্রহ পূর্বক বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের নিকট ক্রয়-বিক্রয়সহ নিজেদের হেফাজতে রেখে এলাকায় বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!