1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজার থেকে ২৩ কেজি গাঁজা উদ্ধারসহ স্বামীও স্ত্রী ২ মাদক কারবারীকে গ্রেফতার । - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

কক্সবাজার থেকে ২৩ কেজি গাঁজা উদ্ধারসহ স্বামীও স্ত্রী ২ মাদক কারবারীকে গ্রেফতার ।

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১, ৭.৩০ পিএম
  • ৭৬১ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজার জেলার সদর থানাধীন লিংকরোড এলাকায় অভিযান পরিচালনা করে ২৩ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
র‌্যাব-১৫, কক্সবাজার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ২ফেব্রæয়ারি কক্সবাজার জেলার সদর থানাধীন ৪ নং ওয়ার্ডস্থ লিংকরোড এলাকায় মেরিন সিটি মেগা শপিং কমপ্লেক্স এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম হাইওয়ে রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে মার্শা পরিবহন নামের বাসটি চেকপোস্ট এর কাছে আসলে সিগন্যাল দিয়ে দাঁড় করিয়ে তল্লাশী শুরু করলে একজন পুরুষ এবং একজন মহিলা বাস থেকে নেমে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আসামী ১। আবুল কাশেম (৩৫), পিতা- মৃত মনির আহম্মদ, মাতা- মৃত সিরাজ খাতুন, ২। মোছাঃ সৈয়দা বেগম (৩০), স্বামী- মোঃ কাশেম, পিতা- মৃত সৈয়দ আহমদ, মাতা- রহিমা খাতুন, উভয়ই সাং- কলাতলী (ঝরঝরিপাড়া), ওয়ার্ড- ১২, কক্সবাজার পৌরসভা, থানা+ জেলা- কক্সবাজার’দেরকে আটক করে। আসামীদেরকে পালানোর কারন জিজ্ঞাসা করলে তারা সন্তোষজনক কোন উত্তর দিতে ব্যর্থ হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা জানায় তাদের নিকট মাদকদ্রব্য গাঁজা রয়েছে এবং সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত পুরুষ আসামীকে পুরুষ দ্বারা এবং মহিলা আসামীকে মহিলা দ্বারা দেহ তল্লাশী করে সর্বমোট ২৩ (তেইশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা বহন করে কক্সবাজার এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট খুচরা ও পাইকারী বিক্রয় করে আসছে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত মহিলা আসামী গাঁজাসহ পূর্বেও একবার র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!