1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজারের রামু থেকে ৯,৯৭০ পিস ইয়াবা উদ্ধারসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

কক্সবাজারের রামু থেকে ৯,৯৭০ পিস ইয়াবা উদ্ধারসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১, ৭.৫৪ পিএম
  • ৭৯৪ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজার জেলার রামু থানাধীন চেইন্দা বাজার অভিযান পরিচালনা করে ৯,৯৭০ পিস ইয়াবা উদ্ধারসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
র‌্যাব-১৫, কক্সবাজার, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ফেব্রæয়ারি রামু থানাধীন চেইন্দা বাজার এলাকায় পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী ১। আব্দুল হামিদ (২৮) (রোহিঙ্গা), পিতা- নুরুল আমিন, মাতা- নুরুন নাহার, সাং- মধুছড়া রোহিঙ্গা ক্যাম্প, ক্যাম্প নং- ৪, বøক- এফ/ ১৪, মাঝি- আব্দুল গণি, থানা- উখিয়া, জেলা-কক্সবাজার, ২। মোঃ হোসেন (২৩), পিতা- মোঃ শফিক, মাতা- ছখিনা খাতুন, সাং- কম্বনিয়া, ০৭ নং ওয়ার্ড, নাইক্ষ্যংছড়ি ইউপি, থানা- নাইক্ষ্যংছড়ি, জেলা-কক্সবাজার’দের অটক করে এবং একজন আসামী পালিয়ে যেতে সক্ষম হয়। আসামীদের পালানোর কারন জিজ্ঞাসা করলে তারা জানায়, তাদের নিকট মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের দেহ তল্লাশী করে সর্বমোট ৯,৯৭০ (নয় হাজার নয়শত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়
গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!