1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বর্ণাঢ্য আয়োজনে টেকেরহাটে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন । - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

বর্ণাঢ্য আয়োজনে টেকেরহাটে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ।

  • প্রকাশিত : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১, ২.৪৩ পিএম
  • ৮৮৫ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় । অনুষ্ঠানের শুরুতে যমুনা গ্র“পের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা ও স্মৃতিচারন করা হয় । এরপর যুগান্তরের ২২ বছরে পদার্পণ উপলক্ষে কেক কেটে বর্ষপূর্তি উদযাপিত হয় । বুধবার কাক ডাকা ভোর থেকেই অনুষ্ঠানস্থল টেকেরহাট নজরুল ক্লাব চত্তরে নানা শ্রেণি পেশার মানুষের প্রানবন্ত উপস্থিতি এক মনোরম পরিবেশের সৃষ্টি করে । এসময় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সামাজিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুষ্ঠানে অংশ নেন । দৈনিক যুগান্তরের টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা খোন্দকার রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে দৈনিক যুগান্তরের উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল­া, বিশেষ অতিথি নব নির্বাচিত রাজৈর পৌরসভার মেয়র নাজমা রশীদ, ওসি শেখ সাদিক, মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ, ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্থফা, মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল সালাম, সাংবাদিক ও প্রভাষক নিত্যানন্দ হালদার, রাজৈর প্রেসক্লাব সভাপতি খোন্দকার আবদুল মতিন প্রমুখ । এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ মুকিম, সাংবাদিক জাহাঙ্গীর আলম, কালেরকন্ঠের রাজৈর প্রতিনিধি বিনয় জোয়াদ্দার, রাজৈর নিউজের সম্পাদক ইএইচ ইমন, প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খায়রুল আলম, সাংবাদিক টুটুল বিশ্বাস, আজকালের খবরের মুকসুদপুর প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক ফকির মেরাজ প্রমুখ ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!