1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজার সদর থেকে ২৯,২৭০ পিস ইয়াবা উদ্ধারসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার । - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

কক্সবাজার সদর থেকে ২৯,২৭০ পিস ইয়াবা উদ্ধারসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার ।

  • প্রকাশিত : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১, ১২.০২ পিএম
  • ৮৪৭ জন পঠিত

 

অফিস রিপোর্টঃ কক্সবাজার জেলার সদর থানাধীন বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে ২৯,২৭০ পিস ইয়াবা উদ্ধারসহ সালাউদ্দিন সুমন নামে ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
কক্সবাজার, র‌্যাব-১৫, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার সদর থানাধীন বাস টার্মিনাল সংলগ্ন নূর আবাসিক হোটেলে মাদকদ্রব্য ইয়াবা পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ০৫/০২/২০২১ খ্রিঃ আনুমানিক ১৯.৩০ ঘটিকায় উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী ১। সালাউদ্দিন সুমন (৩৩), পিতা- মৃত আনোয়ার হোসেন, সাং-সালামনগর, থানা-দাগনভূইয়া, জেলা-ফেনীকে ধৃত করে। ধৃত আসামীকে পালানোর কারন জিজ্ঞাসা করলে জানায় যে, তার নিকট ইয়াবা ট্যাবলেট আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর সাথে থাকা ব্যাগ তল্লাশী করে সর্বমোট ২৯,২৭০ (ঊনত্রিশ হাজার দুইশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নিজ জেলা ফেনীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!