1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজারের উখিয়ায় বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধারসহ এক মাদক কারবারীকে গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

কক্সবাজারের উখিয়ায় বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধারসহ এক মাদক কারবারীকে গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১, ১০.০২ এএম
  • ৭৩৮ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রাজাপালং ইউপির কুতুপালং এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধারসহ অজিত বড়–য়া নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
কক্সবাজার র‌্যাব-১৫ জানায়, , গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ফেব্রæয়ারি কুতুপালং এলাকায় পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় আসামী অজিত বড়ুয়া (৪০), পিতা- গোরাধন বড়–য়া, মাতা- পরমিতা বড়য়া, সাং- কুতুপালং পূর্ব পাড়া, ০৯ নং ওয়ার্ড, ইউপি- ০৪ নং রাজাপালং, থানা- উখিয়া, জেলা- কক্সবাজারকে আটক করে এবং সঙ্গীয় অপর ১ জন পালিয়ে যায়। ধৃত আসামীকে পালানোর কারন জিজ্ঞাসা করলে জানায় যে, পলাতক আসামীর বসতঘরের ভিতর মাদকদ্রব্য লোকায়িত অবস্থায় আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর সহযোগীতায় পলাতক আসামীর বসতঘড় তল্লাশী করে প্লাষ্টিকের বস্তার ভিতর হতে ১৮ টি বিদেশী মদের বোতল, ০৫ টি বিদেশী উইস্কির বোতল, ৪২ টি বিয়ার ক্যান এবং ১৬ লিটার ২৫০ মিলি দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে এবং পলাতক আসামী দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে উপরোক্ত মাদকদ্রব্য সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীদেরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!