1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজার জেলার রামু থানাধীন হোপ হসপিটালের সামনে অভিযান পরিচালনা করে ২২৫ ক্যান বিয়ার উদ্ধারসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। - Madaripur Protidin
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

কক্সবাজার জেলার রামু থানাধীন হোপ হসপিটালের সামনে অভিযান পরিচালনা করে ২২৫ ক্যান বিয়ার উদ্ধারসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১, ৯.৪৯ পিএম
  • ৭৭৭ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজার জেলার রামু থানাধীন হোপ হসপিটালের সামনে অভিযান পরিচালনা করে ২২৫ ক্যান বিয়ার উদ্ধারসহ মিনহাজুল আবেদীন নয়ন (১৯) মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
, র‌্যাব-১৫, কক্সবাজার, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ৮ ফেব্রæয়ারি হোপ হসপিটালের সামনে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় আসামী মিনহাজুল আবেদীন নয়ন (১৯), পিতা- মোঃ জাকারিয়া, মাতা- ছেনোয়ারা বেগম, সাং- মনিরঘোনা, ১ নং ওয়ার্ড, ইউপি+ পোঃ- হোয়াইক্যং, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার’কে ধৃত করে ও একজন অজ্ঞাত আসামী পালিয়ে যায়। ধৃত আসামীকে পালানোর কারন জিজ্ঞাসা করলে সে জানায়, তার নিকট মাদকদ্রব্য বিয়ার আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর দেখানো মতে বস্তা তল্লাশী করে সর্বমোট ২২৫ (দুইশত পঁচিশ) ক্যান বিয়ার উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে এবং পলাতক আসামী দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!