1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া পেশাদার ও সংঘবদ্ধ প্রতারকচক্রের মূলহোতা সেলিম শেখকে রাজধানীর মিরপুর হতে গ্রেফতার - Madaripur Protidin
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া পেশাদার ও সংঘবদ্ধ প্রতারকচক্রের মূলহোতা সেলিম শেখকে রাজধানীর মিরপুর হতে গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১, ১২.৫২ পিএম
  • ৬৭৪ জন পঠিত

অফিস রিপোর্টঃ প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া পেশাদার ও সংঘবদ্ধ প্রতারকচক্রের মূলহোতা সেলিম শেখকে রাজধানীর মিরপুর হতে গ্রেফতার র‌্যাব ৪।

সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ১০ ফেব্রæয়ারি র‌্যাব-৪ এর চৌকস আভিযানিক দল মহানগরীর মিরপুর মডেল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে পেশাদার প্রতারকচক্রের মূলহোতা সেলিম শেখ @ শুভ (৩৫), জেলা-বাগেরহাট’কে গ্রেফতার করে এবং প্রতারণার কাজে ব্যবহƒত নানাবিধ নথিপত্র ও সরঞ্জামাদি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী ছাড়াও ১০/১২ জন পলাতক সদস্য উক্ত প্রতারণার কাজে জড়িত এবং এদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় এক বা একাধিক প্রতারণার মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের নিকট থেকে প্রতারণা কৌশল সম্পর্কে বিবিধ তথ্য পাওয়া গেছে।

প্রতারক সংগঠনের কার্যপদ্ধতি টার্গেট/ভিকটিম/চাকুরীরপ্রার্থী সংগ্রহঃ

ক। চাকুরীর প্রার্থী সংগ্রহঃ প্রতারকচক্রের প্রতিটি সদস্য প্রতারণাকে তাদের পেশা হিসেবে গ্রহণ করায় তাদের একটি সুনির্দিষ্ট সাংগঠনিক কাঠামো রয়েছে। এই প্রতারক চক্রের মাঠ পর্যায়ের কর্মী রয়েছে। এরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেকার ও অস্বচ্ছল যুবকদের’কে চাকুরী প্রদানের লোভনীয় অফার দিয়ে বেকার যুবকদের ঢাকায় নিয়ে আসে। ভিকটিমদের বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে চাকুরীর বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার ব্যাপারে লোভনীয় অফার প্রদান করে। ভিকটিমকে প্রলুব্ধ করে এবং তথ্যাদি সংগ্রহ করে প্রতারক চক্রের অফিস কার্যালয়ে নিয়ে আসার ব্যবস্থা করে। এদেরকে প্রতি গ্রাহক/টার্গেট সংগ্রহের জন্য নির্দিষ্ট অংকের টাকা (চবৎপবহঃধমব) দেওয়া হয়।

খ। ভ‚য়া উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় প্রদানঃ গ্রেফতারকৃত সেলিম শেখ দামি ব্রান্ডের গাড়ি নিয়ে চাকুরিপ্রার্থীদের নিকট বিভিন্ন সরকারী দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে তাদেরকে প্রলুব্ধ করে ঢাকায় নিয়ে এসে ভূয়া নিয়োগপত্র প্রদান করে মোটা অংকের টাকা হাতিয়ে নিত।

গ। ভাইভা গ্রহনঃ পরবর্তীতে চাকরিপ্রার্থীদের সাথে ভ‚য়া সরকারী বড় কর্মকর্তার সাথে পরিচয় করিয়ে চাকুরীর বিষয়ে ভাইভা নেওয়া হয় যেখানে প্রতারক চক্রের অন্যান্য সদস্যরাও উপস্থিত থাকে এবং তাদের কাছ থেকে চাকুরী দেওয়ার নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।

ঘ। ভ‚য়া নিয়োগপত্র প্রদানঃ ভিকটিম এর নিকট থেকে প্রতারণার মাধ্যমে অর্থ সংগ্রহের জন্য ভ‚য়া নিয়োগপত্র দিয়ে একটি তারিখে তাকে জয়েন করতে বলে। পরবর্তীতে ভিকটিম উক্ত স্থানে যোগদানের জন্য গেলে বুঝা যায় এটি ভ‚য়া নিয়োগপত্র। ভিকটিম সাধারণত অস্বচ্ছল হওয়ার কারণে যাচাই বাছাই না করে নিয়োগপত্র হাতে পেলে তাদেরকে টাকা প্রদান করত। ভিকটিম প্রতি এই টাকার পরিমান ৫-১০ লক্ষ পর্যন্ত হয়ে থাকে।

৩। আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা গ্রামের মধ্যশিক্ষিত বেকার ও নিরীহ যুবকদের চাকুরী দেয়ার নাম করে প্রায় শতাধিক চাকুরী প্রত্যাশিদের সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারক সেলিম শেখের নিকট হতে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের ০৮ টি ভ‚য়া নিয়োগপত্র, ০৩ টি বিভিন্ন ব্যাংকের চেক, ০৩ টি এটিএম কার্ড, ০২ টি ল্যাপটপ এবং ০১ প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এইরুপ অসাধু চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!