1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে ১৫‘শ লিটার মদসহ ১ মাদক ব্যবসায়ী আটক - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

মুকসুদপুরে ১৫‘শ লিটার মদসহ ১ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১, ২.৩০ পিএম
  • ৬৭৬ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি \
মাদারীপুর র‌্যাব-৮ ক্যাম্পের একটি বিশেষ দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজীব ফরহান এর নেতৃত্বে গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ১৫‘শ লিটার দেশি মদসহ প্রবীর তালুকদার (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার সন্ধায় মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক প্রবীর তালুকদার একই গ্রামের মুকতেশ তালুকদারের ছেলে।
বৃহস্পতিবার রাতে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিব ফরহান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধায় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার জলিরপাড় গ্রামে অভিযান চালিয়ে প্রবীর তালুকদার নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৫‘শ লিটার দেশি মদ, মদ বিক্রির ২হাজার ৪০০ টাকা, একটি মোবাইল ও একটি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট থেকে র‌্যাব জানতে পারে যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বিভিন্ন এলাকায় দেশীয় মদসহ বিভিন্ন ধরণের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আসামীকে উদ্ধারকৃত দেশীয় মদসহ মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মুকসুদপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-৮ এর এধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উলে­¬খ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!