1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর ভাষানটেক ও গাজীপুরের টঙ্গি থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন‘আনসার আলইসলাম’এর ১ নারীসহ ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার । উগ্রবাদীপুস্তিকা ও লিফলেট উদ্ধার। - Madaripur Protidin
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীর ভাষানটেক ও গাজীপুরের টঙ্গি থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন‘আনসার আলইসলাম’এর ১ নারীসহ ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার । উগ্রবাদীপুস্তিকা ও লিফলেট উদ্ধার।

  • প্রকাশিত : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১, ৪.০০ পিএম
  • ৬৮১ জন পঠিত

অফিস রিপোর্টঃ রাজধানীর ভাষানটেক ও গাজীপুরের টঙ্গি থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন‘আনসার আলইসলাম’এর ১ নারীসহ ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার ও উগ্রবাদী পুস্তিকা ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
র‌্যাব সুত্র জানায়, গত ৩১জানুয়ারি র‌্যাব-৪ গ্রেফতারকৃত ‘আনসারআল-ইসলাম’এর ৪সদস্য হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১২ ফেব্রæয়ারি ও ১৩ ফেব্রæয়ারি র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর ভাষানটেক ও গাজীপুর জেলার টঙ্গি এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন“আনসার আলইসলাম”এর ১ নারীসহ ৪সক্রিয় সদস্য’কে গ্রেফতারকরতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃমাহবুবআলম (২৫), জেলা- ময়মনসিংহ, মোঃআমিরুলইসলাম (২৪), জেলা- কুমিল্লা, মোঃমামুনমিয়া (২৫), জেলা- কিশোরগঞ্জ, মোসাঃশাহিদা বেগম (২৪), জেলা- বরিশাল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিতসংগঠন‘আনসারআলইসলাম’এর সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি প্রদান করে এবং তাদের নিকট থেকে ‘আনসারআলইসলাম’এর বিভিন্ন ধরনের ১২টি উগ্রবাদীবই, ৬ টি মোবাইল এবং ১১৫টি জঙ্গিবাদী কথোকথনের প্রমাণাদি জব্দকরাহয়।
১। মোঃমাহবুব আলম’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় যে, সে এইচএসসি পাশ করে একটি বেসরকারী সিকিউরিটি কোম্পানীতে গার্ড হিসেবে কাজ করার পাশাপাশি মধু ও দুধের ব্যবসা করে আসছে।সে বিগত৪ বছর যাবৎ‘আনসারআলইসলাম’এর সক্রিয় সদস্য হিসেবে‘ আনসারআলইসলাম’এর সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপনের পাশাপাশি অন্যদের উদ্ধুদ্ধকরণের জন্যে অনলাইনে বিভিন্ন উগ্রবাদী মতবাদ প্রচারকরে আসছিলো।
২। মোঃআমিরুল ইসলাম’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় যে, সে টঙ্গি এলাকায় জুয়েলারী ব্যবসার কারিগর হিসেবে কাজ করত। সে গত ১ বছর যাবৎ‘আনসারআলইসলাম’এর সাথে জড়িত থেকে তাদের নিজস্ব ইলেকট্রনিক গ্রুপে ও অনলাইনে বিভিন্ন উগ্রবাদী লেখালেখি এবং ভিডিও প্রচার করে আসছিলো।
৩। মোঃ মামুন মিয়া’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় যে, সে পেশায় একজন ড্রাইভার।জিজ্ঞাসাবাদে আরো জানা যায় গ্রেফতারকৃত মোঃ মামুনগত ৪ বছর যাবত‘আনসারআলইসলাম’এর সাথে জড়িত থেকে অন্যান্য সদস্যদের সাথে গোপন বৈঠকের পাশাপাশি চাঁদা ও নতুন সদস্য সংগ্রহ করে আসছিলো।
৪। মোসাঃ শাহিদা বেগম’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় যে, সে পেশায় একজন ছাত্রী এবং ‘আনসারআলইসলাম’এর সাথে জড়িত থেকে নতুন মহিলা সদস্য সংগ্রহ করে আসছিলো। এছাড়াও সে তার পরিবারের সদস্যদের থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গত ৬ মাস আগে একই উগ্রবাদি মতাদর্শে বিশ^াসী মোঃ মামুন মিয়াএর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে উগ্রবাদি কার্যক্রম আরো বেগবান করার প্রচেষ্টা চালিয়ে আসছিলো বলে স্বীকারোক্তি প্রদান করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অন্যান্য সহোচরদের গ্রেফতারে র‌্যাব এর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!