1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকনাফের বরইতল থেকে ৭,৯৪০ পিস ইয়াবা উদ্ধারসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

টেকনাফের বরইতল থেকে ৭,৯৪০ পিস ইয়াবা উদ্ধারসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১, ৪.৩৬ পিএম
  • ৮০৯ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বরইতলী এলাকায় অভিযান পরিচালনা করে ৭,৯৪০ পিস ইয়াবা উদ্ধারসহ সলিমুল্লাহ নামে ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
র‌্যাব-১৫, কক্সবাজার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ১৩ ফেব্রæয়ারী বরইতলী পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী সলিমুল্লাহ (৪৫) পিতা- আবুল কাশেম, সাং- নাইট্যং পাড়া, ওয়ার্ড নং-০১, টেকনাফ পৌরসভা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার’কে আটক করে। আটককৃত আসামীকে পালানোর কারন জিজ্ঞাসা করলে সে জানায়, তার নিকট ইয়াবা ট্যাবলেট আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হাতে থাকা সাদা রঙের শপিং ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৭,৯৪০ (সাত হাজার নয়শত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

  

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!