1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
উখিয়া র‌্যাবের সাথে গোলাগুলিতে একজন অস্ত্রধারী মাদক কারবারী আহত এবং ১ টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড খালি খোসা, ১ টি পিস্তলের ম্যাগাজিন ও ৭,৯৫০ পিস ইয়াবা উদ্ধার - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

উখিয়া র‌্যাবের সাথে গোলাগুলিতে একজন অস্ত্রধারী মাদক কারবারী আহত এবং ১ টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড খালি খোসা, ১ টি পিস্তলের ম্যাগাজিন ও ৭,৯৫০ পিস ইয়াবা উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১, ৫.০৬ পিএম
  • ৬৪৫ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজারের উখিয়া থানাধীন বালুখালী কাস্টমস্ এলাকায় অভিযান পরিচালনাকালে র‌্যাবের সাথে গোলাগুলিতে একজন অস্ত্রধারী মাদক কারবারী আহত এবং ০১ টি বিদেশী পিস্তল, ০১ রাউন্ড তাজা কার্তুজ, ০১ রাউন্ড খালি খোসা, ০১ টি পিস্তলের ম্যাগাজিন ও ৭,৯৫০ পিস ইয়াবা উদ্ধার

র‌্যাব-১৫ জানান, কক্সবাজার, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ১৫ ফেব্রæয়ারি বালুখালী কাস্টমস্ এলাকায় পৌঁছালে র‌্যাবের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী মাদক কারবারী জাফর আলম (৪৩), পিতা-ছৈয়দ মোস্তফা, সাং-বালুখালী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার র‌্যাব সদস্যদের লক্ষ করে গুলি করে। তখন উক্ত আভিযানিক দলের সদস্যগন সরকারী সম্পত্তি এবং তাদের জানমালের আত্মরক্ষার লক্ষ্যে পাল্টা গুলি করে। এসময় অস্ত্রধারী মাদক কারবারী গুলিবিদ্ধ হয়। এরপর আহত মাদক কারবারীকে র‌্যাব সদস্যরা কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। এরপর উন্নত চিকিৎসার উদ্দেশ্যে র‌্যাব তার নিজ ব্যবস্থাপনায় অতিদ্রæত উক্ত আহত মাদক কারবারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে উক্ত আহত আসামীর হেফাজত হতে ১ টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড তাজা কার্তুজ, ১ টি খালি খোসা, ১ টি পিস্তলের ম্যাগাজিন, ১ টি রামদা এবং ৭,৯৫০ (সাত হাজার নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আহত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!