1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে পাথর বোঝাই ট্রাক গাছের সাথে ধাক্কা , চালকসহ দুইজন নিহত , একজন আহত - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মুকসুদপুরে পাথর বোঝাই ট্রাক গাছের সাথে ধাক্কা , চালকসহ দুইজন নিহত , একজন আহত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১, ৯.৪২ এএম
  • ৬৯৩ জন পঠিত

খোন্দকার আবিদ হাসান তানভীর, রাজৈর প্রতিনিধি।
টেকেরহাট বন্দর সংলগ্ন গোপালগঞ্জের মুকসুদপুরে পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে পড়ে যায় । এতে চালকসহ দুইজন নিহত হয়েছে এবং একজন আহত হয়েছে । বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট বন্দর সংলগ্ন মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী (টেকেরহাট) ১নং ব্রীজের নিকট এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলো চালক সজীব মৃধা (২৩) কুষ্টিয়া জেলার ফুকসা এলাকার মুছা মৃধার ছেলে ও শ্রমিক শাহিন (২৫) ঝিনাইদহ জেলার মধুপুর উপজেলার চাপরাইন এলাকার ওমর ফারুকের ছেলে ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ১নং ব্রীজের নিকট বরিশাল গামী পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে পড়ে যায় এবং ট্রাকের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায় । এসময় চালক সজীব ট্রাকের ভিতর চাপা লেগে ঘটনাস্থলেই নিহত হয় এবং শ্রমিক শাহিনসহ দুইজনকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে নিকটতম রাজৈর হাসপাতালে নেয়ার পর শ্রমিক শাহিনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে । এসময় মহাসড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে যায় । এতে ভোগান্তির শিকার হয় দুরপাল্লার সাধারন যাত্রীরা । পরে খবর পেয়ে ভাংগা থানা হাইওয়ে পুলিশ ও রাজৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায় এবং যানচলাচল স্বাভাবিক করে । ঘটনাস্থলে উদ্ধার কাজে উপস্থিত ভাংগা হাইওয়ে থানার এএসআই মোঃ আবদুল জব্বার মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
#### খোন্দকার আবিদ হাসান তানভীর

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!