1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
র‌্যাবের অভিযান। ভাঙ্গায় অপহরণ চক্রের ০৫ সদস্য আটক, ৩ ভিকটিম উদ্ধার। - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

র‌্যাবের অভিযান। ভাঙ্গায় অপহরণ চক্রের ০৫ সদস্য আটক, ৩ ভিকটিম উদ্ধার।

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০, ৯.৫৯ এএম
  • ১২৫০ জন পঠিত

প্রেস বিজ্ঞপ্তি ঃ র‌্যাব-৮ অভিযান চালিয়ে ফরিদপুরের ভাঙ্গা থেকে অপহরণ চক্রের ০৫ সদস্য আটক, ৩ ভিকটিম উদ্ধার করেছে। বরিশালের বাকেরগঞ্জের মুরগী ব্যবসায়ি পিন্টু খান টাঙ্গাইল শফিপুর থেকে ১৪জুন সন্ধ্যায় ঢাকা- মেট্রে-ন-১৭-৩৯৮৯ পিকআপ ভ্যান ভাড়া নিয়া মুরগী সরবরাহ করার জন্য পটুয়াখালী উদ্দেশ্যে রওনা হয় । ১৫জুন ভোরে উক্ত পিকআপটি ফরিদপুরের ভাংগা থানাধীন হামিরদী ব্রীজের নিকট আসলে একটি অপহরনকারিদল পিকআপ ভ্যানটির গতিরোধ করে অপহরনের করে নিয়ে যাচ্ছে- র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপনে এমন সংবাদ জানতে পেরে দ্রুত অভিযান পরিচালনা করে অপহরনকারি দলটি আটক করতে সক্ষম হয়।
সুত্র জানায়, র‌্যাব-৮ এর একটি চৌকশ দল ১৫জুন ভোরে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হামিরদী গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ চক্রের সক্রিয় ৫ সদস্য ১। মুরাদ হোসেন(২৯), পিতাঃ নূরুল ইসলাম হাওলাদার, সাং-করিম হাওলাদার কান্দি, ২। রাশেদ মিয়া(২১), পিতাঃ নূরুল ইসলাম হাওলাদার, সাং- করিম হাওলাদারকান্দি, ৩। রাসেল খা(২১), পিতাঃ মাহিম খা, সাং- ধুতারা, ৪। সোহাগ হাওলাদার(২২), পিতাঃ মোঃ মোবারক হাওলাদার, সাং-করিম হাওলাদারকান্দি, ৫। ইমরান হোসেন@ শাহজাহান(৪৫), পিতাঃ মোঃ সাদেক আলী মোড়ল, সাং- হাজী মদন মোড়লের কান্দি, থানাঃ শিবচর, জেলাঃ মাদারীপুর’দেরকে আটক করেন। এসময় অপহৃত ০৩ ভিকটিম যথাক্রমে ১। পিন্টু(২৯), পিতাঃ ফজলুর রহমান খান, সাং-লক্ষীপাশা, থানাঃ বাকেরগঞ্জ, জেলাঃ বরিশাল, ২। মোঃ সবুজ হাওলাদার(২৬), পিতাঃ মন্টু হাওলাদার, সাং-গাবয়ী, থানাঃ মির্জাগঞ্জ, জেলাঃ পটুয়াখালী, ৩। মোঃ সাইদুল গাজী(২২), পিতাঃ মৃত জালাল গাজী, সাং-কালিথাবাড়ী, থানাঃ বেতাগী, জেলাঃ বরগুনা’দেরকে উদ্ধার করেন। জানা যায় যে, পিন্টু(২৯) এবং ১নং আসামী মুরাদ হোসেন ভিকটিম পিন্টু(২৯) একত্রে মুরগীর ব্যবসা করিত। পরবর্তীতে ব্যবসায়িক লেনদেন জনিত কারনে মুরাদ ভিকটিম পিন্টু(২৯) উভয় ব্যবসা হইতে আলাদা হয়ে যায়। কিন্তু পিন্টুর সাথে মুরাদ হোসেন এর ব্যবসায়িক লেনদেন থেকেই যায়। উক্ত লেনদেনের জের ধরে ১৫জুন ভোরে সাদা রঙের একটি মাইক্রোবাস পিন্টুর মুরগীবাহী পিকআপ ভ্যানের গতিরোধ করে চালককে কিল ঘুষি মেরে গাড়ীটি থামিয়ে ফেলে এবং পিকআপসহ পিন্টুকে অপহরণে চেষ্টা করে। খবর পেয়ে র‌্যাব-৮ এর একটি চৌকশ দল এ সময় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন হামিরদী এলাকা হইতে উক্ত অপহরণ চক্রের সদস্যদেরকে আটক করেন। আটককৃত আসামীদেরকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ভিকটিম নিজেই বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!