1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকনাফে বন্ধুকযুদ্ধে কুখ্যাত রোহিঙ্গা ডাকাত জকিরসহ ৩ ডাকাত নিহত। অস্ত্রশস্ত্র উদ্ধার। - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

টেকনাফে বন্ধুকযুদ্ধে কুখ্যাত রোহিঙ্গা ডাকাত জকিরসহ ৩ ডাকাত নিহত। অস্ত্রশস্ত্র উদ্ধার।

  • প্রকাশিত : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১, ৯.৩৬ এএম
  • ৮২৫ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন ২৬ নং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গভীর পাহাড়ের অরণ্যে র‌্যাবের সাথে বন্ধুকযুদ্ধে কুখ্যাত রোহিঙ্গা ডাকাত জকিরসহ ডাকাত গ্রুপের ৩ জন নিহত হয়েছে। ও অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে র‌্যাব -১৫। এ বন্দুকযুদ্ধে র‌্যাবের দুই সদস্য আহত হয়। ২৩ ফেব্রুয়ারি অপরাহ্নে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের পাশে গভীর পাহাড়ের অড়ন্যে এঘটনা ঘটে।
কক্সবাজার র‌্যাব-১৫ জানায়, কক্সবাজার জেলার টেকনাফ এলাকার জকির ডাকাত গ্রুপ এক মূর্তিমান আতঙ্কের নাম। এই ডাকাত গ্রæপকে ধরার জন্য র‌্যাব-১৫ দীর্ঘদিন যাবৎ কঠোর পরিশ্রম করে আসছে। ২৩ ফেব্রুয়ারি অপরাহ্নে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের পাশে গভীর পাহাড়ে অভিযান পরিচালনা করলে জকির ডাকাতের আস্তানার সন্ধান পায়। সন্ধান পাওয়া মাত্র র‌্যাব ফোর্সেস উক্ত আস্তানা ঘিরে ফেলে। তখন র‌্যাব ফোর্সেস মাইকযোগে তাদেরকে বারংবার আত্মসমর্পণের জন্য অনুরোধ করে। ডাকাত গ্রুপ র‌্যাব ফোর্সের এর কথা না শুনে র‌্যাব ফোর্সেসকে উদ্দেশ্য করে এলোপাতাড়িভাবে গুলি চালাতে থাকে। র‌্যাব ফোর্সেস নিজের জীবন ও সরকারী সম্পদ রক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। উভয় পক্ষের মধ্যে থেমে থেমে আনুমানিক ১ ঘন্টা বন্দুকযুদ্ধ হয়। পরবর্তীতে গোলাগুলি থামলে র‌্যাব ফোর্সেস উক্ত আস্তানায় অস্ত্রশস্ত্রসহ কুখ্যাত ডাকাত জকির এবং আরো ২ (দুই) টি মৃতদেহ পড়ে থাকতে দেখে। গোলাগুলিতে নিহত জকির দলের মূলহোতা জকির ডাকাতের বিরুদ্ধে অস্ত্র, হত্যা, ধর্ষণ, অপহরণ এবং মাদকসহ ২০ টির অধিক মামলা রয়েছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থল হতে ২ টি বিদেশী পিস্তল, ২ টি বন্দুক, ৫ টি ওয়ানশুটারগান এবং ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ বন্দুকযুদ্ধে র‌্যাবের দুই সদস্য আহত হয়।
উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও মৃতদেহ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। উল্লেখ্য যে, উক্ত অভিযানে র‌্যাবের আভিযানিক দলের একজন র‌্যাব সদস্য গুলিবিদ্ধসহ ২ জন আহত হয়। youtu.be/-mJJFkUnEjs

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!